একটা ছোটো বই তাতে তৌসিফ দার ক্যালিগ্রাফি আর সেখানেই খুব নিখুঁত এবং সাবলীল কতগুলো কাপলেট রয়েছে। বইটির নাম 'যদিদং হৃদয়ং' হ্যাঁ ঠিকই ধরেছেন বইটির লেখক রেজমান। রেজমান বেশ পোক্ত কবি কিন্তু তাঁর এই বই-এ রেজামান প্রমান দিয়েছেন তিনি একজন ভীষণ প্রেমিক কিংবা আহ্লাদী। তাই শুরুতেই কবি বলেছেন "সব দুষ্টু প্রেমিকেরই একজন করে আহ্লাদী থাকুক"। বইটার মধ্যে ঢুকতেই জানতে পারলাম ভালোবাসার মাত্র একটাই নাম সেটা তুই। আমি বিশ্বাসী এই তুইটা কে সেটা জানার দরকার না থাকলেও পাঠকবর্গ নিজের নিজের তুই কে ভালোবাসার নাম হিসেবে বুঝে নিতে পারবে। কবি রেজমান এমনতেই খুব দরদী একজন লেখক তাই কৃতজ্ঞতা জানালেন বাস্তবিক কিন্তু নির্জীব সন্ধের কলেজ স্কোয়ার, অ্যান্টনী লেনের গলি আর তাঁর লেখা না আসা অস্থির রাত গুলোর প্রতি৷ কবি বলেছেন, যে বর্ষাতে শার্সি ভিজে যায় ঠিক তখনই প্রেমে অন্ধ হয়ে যাওয়া প্রেমিক ভিজতে ছোটে দৃষ্টি পাওয়ার ভরসাতে। এবং কবি আশাবাদী আজাদীর স্লোগানে হেম নলিনীকে পেয়ে যাবে। প্রেমে তো ঝগড়া হবে, আর ছেড়ে যাওয়ার দিক হবে বহু কিন্তু থেকে যাওয়ার দিক তো একটাই। ক...