Skip to main content

Posts

Showing posts from February, 2018
          ♣ উলঙ্গ ঘাস ♣ ---------------------------------------ডট.পেন একা তুমি পরে থাকো মাটিতে নীরব কিন্তু কোলাহল শুনতে পাও, পায়ের,মানুষের,আরও কত'কির--    রাতের তারারা জ্বলে  কিন্ত সেই আলো তোমার গায়ে পরেনা  জ্যোৎস্নার সবটা প্রতিদিন পাওনা, ক্ষীণ! প্রজাপতির প্রেম আলাপ শোনো, ঘাসফড়িং-র বীর্য মাখছো নিয়ত, বোলতারা গান করে যায় একা বালকের খালি পা ছুটে চলে-- তুমিও পরে থাকো একলা,ক্লীব লিঙ্গ! দেখে যাও শুধু,ইচ্ছেরা ছোঁয়া পায়না।   প্রতিটি প্রান উলঙ্গ হয়               তৈরী করে উলঙ্গতা তুমি পারো না,শুধু একা একা জন্মাও    দুঃখ, বীজ গুলো ভালো জানে।  উলঙ্গ ঘাস পারলে চেষ্টা করো!       একলা বীর্য বোনার!!
           [মাছপরী-টার ঘুম] :::::::::::::::::::::::::::::::::::::::::::::::ডট.পেন শান্ত বিকেল মধ্য আকাশ পাখপখিলের রূপ হাওয়ার নীচে মিলিয়ে গেল, জলের তলে চুপ শৈবালেরা ঝ্যামেলা করে শ্যাওলা জলে পা নিত্য নতুন জলপরীরা রূপ দেখিয়ে যা। জলের নীচেও হাওয়ারা থাকে,গন্ধে অক্সিজেন অনেক তলায় মাছপরী-টা বোধহয় ঘুমোছেন।                        

প্রথম

                    সুদীপ্ত-র একক কবিতা ব্লগ সংকলন            ★এটাই তো বেঁচে থাকা★ ♥প্রচ্ছদ ছবি- অনুপম রায়ের পারসোনাল  ফেসবুক থেকে নেওয়া। ♦লেখা- সুদীপ্ত সেন (ডট.পেন) ♦কবিতায় ব্যবহৃত ছবি গুলি বেশিরভাগ ফেসবুক থেকে গৃহীত আর কিছু কিছু নিজস্বী। ------------------------------------------------------  :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::                 :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: উৎসর্গ,                         আমি আমার ঠাকুরদা শ্রী ঁ শঙ্কর প্রসাদ সেন কে এই সংকলনটি উৎসর্গ করছি। **************************************                                           ♥প্রনাম♥ :::::::::::::::::::::::::::::::::::::::::::::::...