[ তোমাদের ইচ্ছেতে ] ♥প্রথম পর্ব♥ |♦অনুকবিতা ও কবিতার ভিড়ে শিশির ছাড়াই ঘাসের শরীরে♦| ছবি পাঠিয়েছেন:- নাম অপ্রকাশিত রাখতে বলা আছে। ------------------♥----------------------- ১.) কতটা লিখলে তুমি হবে কবি জল না বুঝেয় এঁকেছে জলছবি! ২.) জানে আরশিটাও ----------------------------------- আরশি ঠিক জানে,কতটা সেই রাতে কতটা আলগোছে ঠোঁট ছুঁয়েছিলে, তোমার শব্দ তুলেছো তার হাতে কতটা মনে মনে নিজেকে ভেবেছিলে।। তোমার সব দোষ হিসেবি আরশিতে ভুলের নামকাঠি মাপ তো বেড়ে যায়, চাঁদের গায়েতেও কালিমা লেগে থাকে ভুলের ঠোঁট বোঝে এখানে ভুল চায়।। ৩.) তুমিই সুন্দরি রঙেতে সাজোনি ওদের মতো তুমি ময়দা মাখোনি এসব কথা যদি প্রেমিকা জানতো প্রেমের নাম নিয়ে গোলাপ ফুটতো। ৪.) দূরে দূর পানে সূর্য ডুবে গেলে শহরে নামবেনা শাঁখের সন্ধ্যেটা গ্রামেতে গৃহবধূ এখনও ভুলেনি তুলসীমঞ্চে প্রদীপ দেখানোটা! ৫.) হঠাৎ যখন বৃষ্টি নামে আড়াল খুঁ...