Skip to main content

Posts

Showing posts from December, 2019
 1.) ১০০% সত্যি --------------------- জানি তুমিও বদলে যাবে..... লোহার মতো অতো শক্ত জিনিস যখন মরচে ধরে বদলে যেতে পারে তখন তুমি তো নিতান্তই একটা মানুষ। তুমি তো বদলাবেই, মানুষই তো বদলায়....! বদলে যেতে যেতে তুমি আরও কিছুটা এগিয়ে যাবে.... যেরকম একটা পেরেক চুম্বকীয় টান ভেঙে ছিটকে যায় দূরত্ব বেড়ে গেলে ঠিক সেইভাবেই তুমিও ছিটকে যাবে!  কিন্তু বিশ্বাস করো, তোমার এক্স আমায় কিচ্ছু বলেনি শুধু আমি মনে করেছি বলেই এসব হচ্ছে একসময় ভালোবেসে তোমাকে প্রেমিকা করার নেশায় ভালোবেসে ছিলাম।  আর ভেবেছিলাম পাঁচটা বছর কেটে গেলে তোমায় বিয়ে করব। কিন্তু বিশ্বাস করো তোমার এক্স তোমার বিরুদ্ধে আমায় কিছুই বলেনি শুধু, আমি নিজেই ইচ্ছে করে একইরমই ভালোবেসে তোমার বিরহের জন্য হাত পেতেছি কারণ আমি একজন ছেলে হয়ে তোমার প্রাক্তনের পরাজয়'টা মেনে নিতে পারলাম না। শুনে অবাক হচ্ছেন জানি, তবে ভেতরের গল্পটা আলাদা। সবটা জানাব না..... সবাইকে সবটা জানাতে নেই! 🚲সুদীপ্ত সেন(ডট.পেন) 2.) 2.) টপিকঃ- বন্ধু নামঃ- আমরা বন্ধু ছিলাম এবং আছি ধরো মন, ঘুমের কাছে  রাত কাঙালি আমিও ডুব দিয়েছি তোমার ...

আবৃত্তির জন্য

১.) কবিতাঃ- লক্ষ্য করুন তো... ----------------------------- আগে যখন খুব জেদ করতাম..... অজস্র বকা খেতাম এখন তেমন জেদ গুলোকে শুনতে হয় চাহিদা পূরণ করতে ইচ্ছে হয় কখনও কখনও ফ্ল্যাটের EMI টা দিয়ে টানাটানি হলেও চাহিদা পূরণ করতে ইচ্ছে করে আবার কখনও বকে দিই। জানেন, আগে আমার বুলেট কিনতে ইচ্ছে করত এখন গাড়ি কিনতে ইচ্ছে করে আগে আমার খুব মনে হতো কয়েকটা দিন একাই কাটাব পাহাড়ে এখন ছুটি পেলেই সবাই মিলে যেতে ইচ্ছে করে। প্রথম প্রথম যখন চাকরি করতে এসেছি আমার চেয়ে বেশি বেতন পাওয়া লোকটাকে দেখে আমারও ইচ্ছে করত কিং সাইজ কেনার। এখন জমাতে ইচ্ছে করে, ২ টাকা বাড়তি খরচ টাও কেমন জানি অহেতুক মনে হয় কিন্তু যখন ছোটো ছিলাম তখন কত ১ টাকা আমি জ্যেঠুর কাছ থেকে চেয়েছি। তা দিয়ে পপিন্স খেয়েছি, বাদাম ভাজা খেয়েছি, আরও কত..... আজ মনে হয়, সেই সমস্ত ১ টাকা যদি জমিয়ে রাখতাম তাহলে আজ বোধহয় আমার অনেক টাকা হতো, অন্ততঃ বাস ভাড়া দেওয়া তো হতো... প্রতিদিনের যাতায়াতটাও একটা খরচ। আগে মনে হতো একটা বিশাল মাঠে ছোট্টো কুঁড়েঘর করব এখন নিজের একটা বাড়ি করতে ইচ্ছে করে। ছোটোবেলায় আমার খুব ইচ্ছে করত ম্যাজিশিয়ান হওয়ার সে...