Skip to main content

Posts

Showing posts from December, 2023

বছর শেষে....

 বছর শেষে... কি হল না হল জানি না যেটা হল সত্যি কি? সেটাও তো জানি না.....   পার্থটা জেলে গেল, বাঘ গেল তিহারে একা খেত নাকি দিত কাউকে শেয়ারে?  পুর দমে নিয়োগে সিবিআই নামিলো  কেউ কেউ আনকোরা, কেউ দেখি নামী লোক। আদালতে স্ক্রিনজুড়ে চোখ গেল মারিয়ে পাকা ধানে বান্ধবী দিল মই বাড়িয়ে।  স্পেনে গেল সভা হয়ে কথা হল কজনের তাঁর সাথে ছোটাছুটি  সংবাদ স্বজনে তাই দেখে ফেসবুকে হাসিদের ইমোজি ওইভাবে মহুয়াকে চুপ করা বেনজির। জানি তাঁর ভুল ছিল প্রেম ছিল হয়তো! ছুড়ির আঘাত ছিল বিশ্বাসে নয়তো!! এরপর দেশ জুড়ে গোলমাল তুঙ্গে শেষমেশ কত থাকে জোটেদের সঙ্গে?  মাঝ খানে নামী কথা বলে যেতে ভুলে যায় গরীবের খিদে মেরে বালু বুঝি একা খায়? বামেদের ছেলেটা গাড়ি না কি কিনল? জল ঘোলা কম হল মুখপাত্রকে চিনল। এরপর মারপ্যাঁচ এইখানে জমাব সুজয় কৃষ্ণ জানে কোনখানে কামাবো? নাকি সেও চুনপুটি কাঁটা বেছে খায় না  কন্ঠে লুকালো কি সেটাও তো জানি না!  এরপর চুপচাপ পুরসভা তল্লাট ধুর ছাই কিছু নেই ইডি শুধু হল্লা। ওরে ওটা বাণী ছিল নরেনের কি'বা দোষ? সাংসদ রেগে ছিল মনে ছিল বিবাদও।  তাই পথে ফুটবল মমতা লাইটের ( pro...