ভালোবেসে কথা দিলাম -------------------(১)------------------- তুমি যেটুকু চেয়েছিলে আজ সেটুকু দেবার ইচ্ছে তোমাকে ঠিক একটা তোমার চাওয়ার মতোই মফঃস্বল সেখানে তোমার বাড়ি যেখানে হবে সেখানটাতে একটা ছোটো গলি পাড়াতুতো কাকিমা, জ্যেঠিমা আর যে মেয়েটা সংসার করতে পারলনা সেই পিসিমা লাইন দিয়ে জল আনতে আসে রোজ। তোমায় একটা মফঃস্বল তৈরী করে দেব এইবার সেখানে তোমার একটা ঘর আর একটা খোলা ছাদ রিলিং এ স্নান সেরে তুমি যখন ভেজা কাপড় মেলতে আসবে তখন কিছু কাঠবেড়ালি, আর পায়রা তোমার পায়ে পায়ে ঘুরে বেড়াবে হ্যাঁ, প্রথমে একটু ভয় পাবে তবে আসতে আসতে মানিয়ে নেবে সবটা,জানি ---------------------(২)--------------------- যে ঘরটা তোমার একান্তই নিজের সেখানে তুমি শীতের দিনে উলের সুতো দিয়ে বারবি ডলের পোশাক বানাবে তুমি সেখানে সারাটা সময় জুড়ে নিজেকে সাজাবে, তবে তা একান্তই তোমার জন্যে আর পরিচিত আয়নাটার জন্যে যে তোমাকে রোজ দেখে আর না দেখতে পেয়ে মন খারাপ করে সেই আয়নাটার জন্যে তুমি সেই মফস্বলে একটা খেলাঘর তৈরী করো। তোমার ভেজা পোশাক মেলার পর, তোমার সাজার পর আর তারপর তোমার ওই খেলাঘরটা তৈরী করো শুধু তোমার আর আম...