এক একটা দিন পেরোলেই আমার এখন ভয় লাগে। এক একটা দিন পেরলোই মাস পেরিয়ে যাবে আর মাস পেরিয়ে গেলেই বছর। তারপর আমাদের সম্পর্কের বয়স বাড়বে। হুট করে লোকের সামনে চুমু খেতে লজ্জা লাগবে, বাগবাজার ঘাটে বসে বৃষ্টিতে ভিজতে ভয় করবে। ছোটো ছোটো ইচ্ছে গুলো সেন্টের সাথে মিলিয়ে গিয়ে তোমার মা-বাবা তোমার বিয়ে দিতে চাইবে। হয়তো আমাকে ওনারা ফোনও করবেন, জানতে চাইবেন আমি কী ভাবলাম?
তুমি রাগ করে আমার সাথে কথা বলাটা বন্ধ করে দেবে৷ আসলে আমি তখনও কিছু ভাবিনি কারণ "চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ"---এটা সবার জীবনে হয় না তবে, "এ কি বেলা তুমি কাঁদছো"--এটা অনেকের জীবনেই ঘটে।
🚲ডট.পেন
Comments
Post a Comment