ক.)
কষ্ট ভোলা যায় না কাকে বলে?
------🖋সুদীপ্ত সেন (ডট.পেন)
নিজের কাছে ঝাপসা থাকতে থাকতে অকারণে ভুল হয়ে যাওয়া পাতলা কাগজের মতো চাহিদা গুলো নির্বিকার শব্দ করে হেরে যেতে থাকে।
সেইসমস্ত ভুল গুলো কোনো একদিন রাস্তার সামনে দাঁড়িয়ে অপমানিত হতে থাকা কারোর কাছে একটা হতকারি কষ্টের মতো।
আমি সেগুলো ওভার কাম করে সেখান থেকে বেরোতে পারি না তাই হয়তো কষ্ট হয়।
তোমার চোখের সামনে থেকে সরে যেতে বললে আমাকে চলে যেতে হয় কারণ আমি চাই না তোমার সন্তুষ্টতার বিরতি হতে এবং চশমার কাঁচের কাছে ঝাপসা হয়ে আসা সিনেমার পর্দা কিংবা নন্দনের সামনে থেকে পেরিয়ে যাওয়া বাস,ট্যাক্সি,ওলা, এমনকি মোটরবাইক চেপে যাওয়া কোনো মোটা কাকুর ভুঁড়ি পর্যন্ত আমাকে দেখে অথচ কাছের কেউ তখনও দেখতে পায় না চশমার কাঁচ কেনো ঝাপসা হয়েছে তখন।
ফিরে আসার তাগিদ থেকে নীচু হয়ে যাওয়া মন গুলো বিস্কুট কামড়ে কিংবা কোল্ড-ড্রিংক্স খেয়ে হজম করে ফেলতে চাইলেও হঠাৎ রাত্রি-বেলা ঘুমোতে যাওয়ার সময় মশারি গুঁজে ফেলেও গুঁজতে পারি না বিকেলে ঘটে যাওয়া ফিডব্যাক গুলোকে। কারণ তোমার ফোন পেয়ে আবার রিভার্স বায়াস হয়ে যায় সেগুলো। আমরা যাকে কষ্ট ভোলা যায় না বলে ডাকি।
Comments
Post a Comment