Skip to main content

Posts

Showing posts from July, 2022

Santanu Majumder:আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর পলিটিক্স , প্রচুর লবি

  শান্তনু মজুমদার এই নামটা অচেনা নয় সেটা এতোদিনে পরিস্কার হয়ে গিয়েছে বিনোদনের ময়দানে। যে ময়দানে শান্তনু  রাজা। তাই তাঁর কথা নতুন করে বলার কিছুই নেই বরং তিনি কথা বললেই চেহারা না দেখেও তাঁর কন্ঠেই সবাই তাঁকে জেনে যায়।  ১. শান্তনু মজুমদার এন্টারটেইনমেন্ট জার্নালিস্টদের আরেক নাম। ঠিক বললাম ? উত্তর :- নাহ্, একদমই ভুল। এন্টারটেইনমেন্টে আরও অনেকে জার্নালিস্ট আছেন। আমি কত নম্বর বা নাম এটা ঠিক জানি না তবে এন্টারটেইনমেন্ট জার্নালিজম করে আমি আনন্দ পাই, এটা করতে চাই এবং আরও নতুন নতুনভাবে এন্টারটেইনমেন্ট জার্নালিজমটাকে প্রেজেন্ট করতে চাই দর্শকদের কাছে তবে তাতে আরেক নাম না অপর নাম এগুলোতে আমার কোনো বিশ্বাস নেই।   ২. ইদানিং শান্তনু কথা বললেই ভাইরাল হচ্ছে।  রহস্যটা কী ? উত্তর:- ভাইরাল হওয়ার জন্য কনটেন্ট করি না, হয়ে যাচ্ছে। অনেকে আবার ভাইরাল রিপোর্টার বলে ডাকছে, ভালো লাগছে। তবে সময়টাই এমন যাচ্ছে বলে মনে হচ্ছে। আমার কনটেন্ট গুলো মানুষ পছন্দ করছে। তবে মানুষের কথাগুলোয় ভাইরাল হচ্ছে আমারটা নয়। মানুষ বলছে তাই হচ্ছে।  তবে শান্তনু কথা বললেই ভাইরাল হচ্ছে এমনটা নয়।  ৩.কের...

Koushik Chakraborty: পৃথিবীর পৃথিবীতে একদিন, গান-আড্ডা-অটোগ্রাফ

পৃথিবীতে বসে পৃথিবীর সন্ধানে নেমেছি আমি। কারণ পেশাদার সাংবাদিকের তকমা তখন আমাকে ভাবাচ্ছে অফিসের বসের লাল কালীর মতো বাক্য টা 'ইন্টারভিউ লাগবে, দুমাস হয়ে গেল একটাও ইন্টারভিউ হয়নি সুদীপ্ত''। যেমন বলা তেমন কাজ, কাজ নাকি চিন্তা ঠিক বোঝাতে পারব না। চিন্তাকেই আপন করে নিলাম এবং পৃথিবীতে বসে পৃথিবীর খোঁজ করতে শুরু করেছি।  একটা নম্বরে কল করেছি যে নম্বরে আগেও একবার ম্যাসেজ করে ছিলাম অথচ কোনও উত্তর আসেনি কিন্তু সেদিন হঠাৎ ফোনের ওপাশে যে ভদ্র মহিলা ফোন ধরলেন এবং বললেন, 'কে বলছেন'?  এই সুযোগ আমি হারাতে চাইনি। সমাচার প্লাস বাংলা থেকে এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট সুদীপ্ত কথা বলছি, কৌশিক দার সাথে কথা বলতে চাই। 'হ্যাঁ দিচ্ছি ধরুন একটু' বলেই এরপর যিনি  'হ্যালো' বললেন তাঁর সাথে আমার পরিচয় হয়নি এর আগে কিন্তু তাঁর 'ক্লাসরুম' আমি শুনেছি আজ থেকে প্রায় ছয় বছর আগে। সেদিন  থেকেই অপেক্ষা, যে অপেক্ষা আমাকে ইঞ্জিনিয়ার থেকে খবরওয়ালা বানাবে কি'না আমি জানতাম না।  ফোনের ওপার থেকে ডেট পেলাম, পরের দিন সকাল ১০ঃ৩০ টায় কৌশিক দার বাড়িতে। বুকের ভেতর তখন বাজছে ছুটির ঘন্টা কারণ একট...