Skip to main content

Posts

Showing posts from December, 2018

একাদশ সংখ্যা

1.) আগলাও ======== খাচ্ছে বাংলা ওরা আর বলছে বাংলা যদি আয়নাতে গিয়ে ভাই-বোন বলে সাজতে চাইছে মোদি। আর দেওয়াল দেখলে মুতছে, চাইছে বাংলা চলো খিদের পেটেও তোলপার হয়ে পিছুটান ঝেড়ে বলো। বাংলা বলছে ফুটবল আর বাঙালী বলছে বিয়ার ট্যাক্সি চালকও হুইস্কি চায় সেটা হরদম নয় রেয়ার। গাড়ি থামিয়ে চাউমিন আর পাউরুটি মাখা বাটার অনেক রাতেও বোতল গলছে বন্ধ যদিও সাঁটার। চলছে বাংলা এইভাবেই আর বলছে বাংলা বদলাও ওই নে পাগলা মুখ দিয়ে দিল পারলে বাংলা আগলাও। ২.) কি নাম দেব? ========= মন যে তোমায় কোথায় নিয়ে যাবে হিসেব কি সেই রাস্তা দিয়ে গেল? সহস্র বার খুঁজতে গিয়ে পাবে দেখার কারণ হতেই পারে আলো। শীত সীমানায় স্বপ্ননীলের বাড়ি আর কুয়াশা ভেজা একলা থাকা যুবক নিতেই পারে অহেতুকের আড়ি ক্লিভেজ ভেবে ধরতে পারে ধ্রুবক। গঙ্গা কেমন একাই পড়ে থাকে পাড়ার মোড়ে যেমন থাকে কুকুর প্রেমকে ও'যে এক্স ধরে রাখে চাঁদের আলোয় দেখতে থাকা পুকুর। রাস্তা ভেবে ভুল করেছ গলি সেই গলিতে শাড়ির ভাঁজে তুমি আলোর কথা বলতে গিয়ে বলি অনেক দামী চুমুর থেকেও হামি। ৩.) বিরহ জানলা ========== বাইরে আমার আকাশ ভর্তি তারা বাইরে আ...