Skip to main content

Posts

Showing posts from May, 2019
বন্ধু তোমার খোলা চুল বান্ধবীর বান্ধবীটার বান্ধবীর টিপ এসব দেখে ইচ্ছে আমারও মানুষ থেকে হই সরীসৃপ! কত কথা মেনে নিলাম ভুল শান্ত নদীর জল ভরা কুল এবুক কেমন নিরূপায় সেজে যায় ছোঁয়ার এখন খুঁজছি উপায়। বন্ধু তোমার খোলা চুল বান্ধবীর বান্ধবীটার বান্ধবীর টিপ এসব দেখে ইচ্ছে আমারও মানুষ থেকে হই সরীসৃপ! তুমি ছিলে হাওয়া বদলে কিছু কথা সাজিয়ে নিলে শোবার শরীর শান্ত তখনই খবর পাঠায় নিরব যোনি। এসব এখন অতীত বড়ো ভুল ছাড়ল ছেড়ে জীবন হোঁচট খায় সন্ধ্যে নেমে শঙ্খ বাজে ঘর তুমি এখন ভীষণ রকম পর আর আমিও অন্য কারোর বর। তাই ফুরিয়ে ওসব এখন ছায় ভাল্লাগেনা চাকরি কি উপায়? ভুলে গেছি এখন আমি তাই..... বন্ধু তোমার খোলা চুল বান্ধবীর বান্ধবীটার বান্ধবীর টিপ এসব দেখে ইচ্ছে আমারও মানুষ থেকে হই সরীসৃপ! 🚲😄সুদীপ্ত
1.) ফণীর জন্য ----------- আমি তো ভাবছি ওদের কথা সেই বকুল, মিনি, চম্পা তাদের কথা এরা সমস্ত গরু আর গাভী তাদের কি মাঠে নিয়ে যাওয়া হয়েছে? তাদের ফিরিয়ে আনো, গোয়ালে বেঁধে রাখো, রাখাল শিবু টাকে মনিবের বাড়িতে থাকতে দাও শিবু কে দাও,তার পঙ্গু বাবাকে দাও আর তার মা'কেও থাকতে দিও ওদের শক্ত ঘর নেই, ওদের চালা মাথায় খড়, তোমাদের ঢালাই। আমি "জয়" দার মিম্বা কিংবা সন্দেশের কথা ভাবছি না আমি তো ভাবছি আরও সমস্ত বিড়ালের কথা যারা নতুন সংসার করল পিংকিদের টালির ঘরের নীচে তারা কি থাকবে নাকি উড়ে গেল, ভেঙে গেল এক নিমেষে ? আমি কিংশুক দার "টিং-টং" দের নিয়ে ভাবি না আমি তো ভাবছি বাকি মুষিক গুলোর জন্য যারা টিনের  ফাঁকে বসত গড়ে ছিল পাঁচটা বাচ্চা হয়েছিল, চিক-চিক করে ডাকত তারা কি টিনের সাথে উড়ে যাবে নাকি তারা বেঁচে গেল, আগেই পালাবে? কিন্তু কোথায় ? তুষারকান্তি দার স্কুলের ছুটি দু-মাস আর ওই যে মানিক কাকা, তাকে রোজ হাটে যেতে হয় সে হাটে না গেলে কি খাবে ? পেট কি ভাবে চালাবে ? তার পোয়াতি বৌমা, ছেলে বাইরে থাকে,অসুস্থ বউ, তাদের কি হবে ? পাখিদের বোঝাবে কে? ওরা নাকি বুঝতে ...
নাছোড়বান্দা মেয়ে ---------------১---------------------- ধোঁয়ার খবর কেউ রাখে না, উড়ন্ত সেই ধোঁয়ার খবর ছেলের তখন মেজাজ শরীর ক্লান্ত হয়ে অফিস ছুটির। প্রত্যেকদিন আসত ছেলে সন্ধ্যে হতো কলেজ স্কোয়ার তখন স্কোয়ার তাপ বিকিরণ, মিলিয়ে যেত প্রচুর জুটি। হঠাৎ সেদিন আলত হয়ে উড়ল ধোঁয়া ছেলের ঠোঁটে এমন সময় ক্লান্ত চোখের সামনে প্রচুর প্রেমের গ্যাদার হঠাৎ কেমন পিছলে গিয়ে চোখ চলে যায় কানের দুলে মেয়েটা কিন্তু মেডিকেলের, নার্সিং মেয়ে, second ইয়ার। এইরকমই চলল তাদের আলাপ-বিলাপ, প্রথম কথা তারাও এখন দুই-সুজনে মিলিয়ে গাছে বসতে পারে তারাও দুজন সন্ধ্যে হলে উঠত গায়ে কলেজ স্কোয়ার এবার তারা বিদায় জানায় ঠিক ঠিকানায় নিজের ধারে। --------------২------------------- বর্ষা বিকেল গল্প হতো সেই মেয়েটার ছোট্টো বেলার গল্প হতো অনেক কিছুই, গল্প গায়ে আলোর চলন। একটু করেই কেমন যেন গড়িয়ে এলো কাছে আসা ভিজত ভিজে শরীর দুটো তাপের গায়ে তাদের গলন। একটা  কেবল তুফান ছুটে ছিটকে এলো ভাগ্যরেখায় সব স্বপ্নই এদিক-ওদিক টুকরো স্মৃতির জাল বুনেছে থমকে গেল আলাপ যত কথার গায়ে সুতোর বুনন নাছড়বান্দা মেয়েও কিন্তু শক্ত মনে সব শ...

চিঠিই ভেবো এটা

আমাদের এইবারের দেখা করাতে তুমি কোনো গিফট এনো না, আমিও আনব না। তবে মুঠোতে এনো একটা আকাশ ভরতি রোদের মতো ভালোবাসা আর একটা স্রেফ বন্ধুত্ব। আমি সেটুকুও আনব না জানি, তুমি তো জানোই তুমি যতটা আমায় ভালোবাসো ঠিক সেরকম তোমার মতো করে আমি তোমাকে ভালোবাসতে পারব না বা পারি না, আমার প্রচুর বান্ধবী আছে কি না ওদের কেউ তো ভালোবাসতে হয়। এলোপাথাড়ি ছুটে চলে সেই সব বান্ধবীরা, কারোর গায়ের রঙ গোলাপী, বেগুনি, কারোর নীল, স্কাই ব্লু, লাল এমনকি হলদেও আছে কিন্তু তাদের রামধনু না বলে আমি 'মাছরাঙা রঙের বান্ধবী' বলে নাম দিয়েছি তার কারণ তারা সজীব এবং কথা বলতে পারে, রামধনুরা তো বোবা শুধু ফুটে ওঠে, ব্যস।