যাদুকরেরা চাই তার সেরা ম্যাজিকটা সে সবার শেষে দেখাবে কিন্তু প্রখ্যাত সাংবাদিক গৌতম ভট্টাচার্য তাঁর সেরাটা দিতে শুরু করলেন প্রথম থেকেই কারণ তিনি তো চমকের যাদুকর। তাই তাঁর নতুন বই “বিশ্বকাপ তুঝে সেলাম” বইটির সূচিপত্র থেকেই চমক শুরু । বাঙালির প্রিয় সাহিত্যিকের তালিকায় আজও প্রথম স্থানেই আছেন ভানু সিংহ । তাঁকে টলাবে কে হে ? সেইজন্যেই বোধহয় গৌতম বাবু তাঁর সূচিপত্রটি সাজালেন রবি ঠাকুরের গানে। আর সেখানেই শুরু হল চমক । প্রচ্ছদ উল্টে দেখতেই চোখে পড়ল ওই অসাধারণ সূচির পাতা। খেলার ফলাফলে কখনও ভারতের জয় কখনও কখনও আশা ভঙ্গ, কখনও তীরে এসে তরি ডোবা অথবা কখনও আবার মহভঙ্গের পরেও মনে রাখা স্মৃতি। আনন্দ হোক বা শোক বা পরাজয় রবিই তো শেষ কথা । তাই হয়তো তাঁকে (লেখক) সূচিপত্রে রবীন্দ্রনাথকে টানতে হয়েছে। তাই হয়তো ১৯৮৩ বিশ্বকাপকে বলতে গিয়ে তিনি বলেছেন, “ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে” । জীবনের দশটি বিশ্বকাপ কভারেজ (২৩-এর বিশ্বকাপ বাদ রেখে) আর সেখান থেকেই প্রতি বিশ্বকাপের ১০ টি করে স্মৃতি তুলে ধরেছেন তিনি । উঠে এসেছে গোপন এমন কিছু কথা যা লেখক না জানালে তা শীত ঘুমেই রয়ে যেত। ঠিক যেমন নিজেকে লুকিয়ে রাখা ক...