Skip to main content

Posts

Showing posts from April, 2021
 নমস্কার বেঙ্গলস্কুপে আপনাকে স্বাগত। আমি সুদীপ্ত রয়েছি আপনার সঙ্গে আর আমার সাথে যিনি রয়েছেন   তিনি হলেন বীরভূমের ২৯৪ বিধানসভার বিজেপী প্রার্থী দেবাশীষ রায়।  চ্যানেলের পক্ষ থেকে এবং আমার তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি৷  ভোট এগিয়ে আসছে, উত্তপ্ত হচ্ছে বীরভূম, উত্তপ্ত হচ্ছে আবহাওয়া এবং তার সাথে বাড়ছে করোনার প্রকোপ এর মাঝে মিছিল, সভা সব চলছে। শারিরিক ভাবে কেমন আছেন? আমি ভেবেই রেখেছি প্রশ্নের শুরুতে বেয়ারা একটা প্রশ্ন দিয়ে আমি শুরু  করবো আর তোমার সেই প্রশ্নটি হলো  ১.) আসন্ন ভোট নিয়ে মানসিক ভাবে কেমন আছেন প্রার্থী দিবাশিষ এবং শুধুমাত্র ভোটার হিসেবে দেবাশিস রায়?  ২.) সিনেমায় মানুষ আসে নায়ক হওয়ার জন্য। তাহলে দেবাশিষ রায় হঠাৎ রাজনীতিতে এলো  শুধু কি নেতা হতে ?  ৩.)  সংযুক্ত মোর্চারা একটা শব্দ বলছে, বলছে যে বিজেপী নয় বিজেমূল অর্থাৎ তৃণমূল থেকে বেরিয়ে কিছু জন বিজেপীতে যোগ দিয়ে প্রার্থী হয়েছে তাই বিজেপী বিজেমূল হয়েছে। এটা নিয়ে কি বলতে চান? ৪.) তৃণমূল সরকারের সবুজ সাথী, কন্যাশ্রী, দুয়ারে সরকার, স্বাস্থ্য সাথী এতো এতো প্রকল্প তাও তৃণমূল জিতবে না? ...

কালবৈশাখীর প্রয়োজন নেই জীবনে?

  একটা ঝড়ের পর ঝুপঝুপে অন্ধকার নেমে আসলে মনটারও যেন কোথাও একটা চুপচাপ থাকতে ইচ্ছে করে।  -----কলমেঃ- সুদীপ্ত সেন(ডট.পেন) এই সময় অর্থাৎ বৈশাখের প্রথম ঝড় এক পশলা বৃষ্টি নিয়ে এলে আমের ক্ষতি হয় বটে কিন্তু আম কিছুটা শক্তপোক্ত হয় গাছের সাথে। সেই বিষয়ে যাবো না তবে বিকেল লাগোয়া কালো মেঘে একপশলা বৃষ্টি আর অক্ষতিকর অথচ ঝড়ো হালকা গতির কালবৈশাখী নেমে এলে  ঝুপঝুপে অন্ধকার থাকে এবং লোডশেডিং-এ মোড়া একটা রাত পাওয়া যায় যেখানে মন অনেকটা চুপচাপ থাকতে চাই।  আর এই অন্ধকারকে ঘিরে কিছু রূপকথা ভিড় করতে থাকে। মনে হয় এমন একটা গ্রামের মধ্যে বসে আছি যেখানে আমি একা একজন মানুষ জেগে বাকি যত ঘর তারা লন্ঠনের আলো জ্বালিয়ে স্নিগ্ধ একটা চুপচাপের মধ্যে ঘুমিয়ে আছে। জোনাকিরা কয়েকটা স্টেপে আরও কিছুটা উড়ে যাচ্ছে ভিজে আম গাছটার পাতার আড়ালে।  ইচ্ছে করে না সেখান থেকে উঠে যাওয়ার, ইচ্ছে করে না ঝুপঝুপে অন্ধকারের মৌনতাকে ভাঙতে। কতকিছুই তো ভেঙে যায়..., পুরনো বন্ধুত্বা, অল্প বয়সের প্রেম, নতুন পাওয়া একঘেয়েমি চাকরির রেশ কিংবা সেই সব স্বপ্ন গুলো যেগুলো হাতে পেলে আমি আর ঝুপঝুপে অন্ধকারের কথা ভাবতাম না।  হয়তো আজ...