Skip to main content

Posts

Showing posts from February, 2024

বিঙ্কোর প্রতিটি স্টেপে কেবলই অনিশ্চয়তা.... তাও কেন?

. দ্বিতীয় কিস্তি কবির সুমনের কথায় 'ইচ্ছে হল মগেরমুলুক, ইচ্ছে হাওয়ায় অনিচ্ছেরা দুলছে দুলুক'।  তাই তো ইচ্ছে হল আর অনিচ্ছেদের এক লহমায় উড়িয়ে দিয়ে বিঙ্কোর পথ চলা শুরু হল ব্ল্যাকহোলের ভেতর দিয়ে।  পথ সেখানে কত দূর গেছে? কতখানি আলো থাকবে? কতখানি পাকাপোক্ত হবে মাটি? অতকিছু ভাবেনি বিঙ্কো।   ইঞ্জিনিয়ারিং-এর চাকরি ছেড়ে নাগেরবাজারে একটি ট্রেনিং সেন্টারে ভর্তি হল সে।  সেখানে পিএলসি শেখানো হত। তবে এক লহমায় সবটা বদলে গেল করোনার জন্য কার্ফু জারির সুবাদে। চাকরি নেই, টাকা নেই, মোবাইলের রিচার্জ করার টাকা দিচ্ছেন বিঙ্কোর মা। পড়তে মন চাইছে না তার।   অবশ্য তার অনেক কারণ যদিও সে কথা আমাকে জানায়নি তবে বিঙ্কোর নাকি বাড়িতে পড়তে মন বসত না তা তার নিজস্ব পারিবারিক কোনও একটা কারণ বশত। বদলে কবিতা লিখত, গান গাইত আরও অনেক কিছুই করত অথচ দিনের শেষে হিসেব কষলে দেখা যাবে কিছুই করত না।   ফেসবুকে, একটা নিউজ চ্যানেলের জন্য লোক নেওয়া হচ্ছিল বলে বিজ্ঞপ্তি বেরিয়েছিল। ঘরে বসে কনটেন্ট লেখার কাজ।  সে খোঁজ বিঙ্কোকে দিয়েছিল তার মাসি তারপর একদিন দেখলাম বুম হাতে বিঙ্কো নানান কভারেজ করতে...