[পৌষের ডাকে] ডট.পেন ধোঁয়া মিশেছে ধোঁয়ায় আর রঙ লেগেছে কাব্যে বাদাম ফুটছে খোয়ায় আসছি পৌষমেলার ওই শব্দে। সন্ন্যাসি কি আসবে? মিশতে আকাশ নীলে! মেলায় এসে সে কি মন ভেজাবে চুলে! আমি জানি না সেসব কথা শুধু মিথ্যে ওসব ভাবি বরং দমিয়ে রেখে ব্যথা আর বন্ধ রাখি চাবি।।