| যাপন বেলা | ------------------------------সুদীপ্ত সেন শহর ভেজা একলা নরম হিসেব নিকেশ তার চেয়ে বেশি শাড়িই পড়ো ঝোলানো সু-কেশ। নাড়িয়ে দেওয়া গাছের পাতার বিন্দু জলের রঙ মেলেনা সাহসিকতার দারুণ ছলের। শব্দ ফুরোয় আলগা মতো যখন বসো নাখছাবিতে জল জমে যায়, তুমিও খসো। অনেক পড়ে বন্ধু হবার ভাল্লাগেনা প্রতিশ্রুতি আসলে তাদের নতুন মোড়ের বাঁধছে গুটি। বেশ বছরের অপেক্ষা রাত দিনেরও রেখো আমায় ছেড়ে এবার তুমি থাকতে শেখো। ------------------------------------------ ২.) | সবটা সঠিক | -------------------সুদীপ্ত সেন আঙুল গুনে রাখতে পারে হিসেব গুলো শহর ফেরত আলগা ভিজে তারাও এলো কিন্তু কোথাও অ্যালকোহলের বার্তা নেই ফ্যাকাসে হতে সময় নেবে সাত দিনে। গলির মোড়েই চিরুর কাকার শব্দ হয় এখন অনেক রাত হয়েছে তাই বোধহয় লাল ষাঁড়টার যোদ্ধা সাজে ভু্ঁসির ঠোঁট আজ পেরলেই কালকে আবার সূর্য ওঠ। যদিও একা, হোয়াটস্ অ্যাপে নেই তেমন কেউ যে ধরো ওই উতাল করে বানিয়ে দেবে চুমুর ঢেউ আজ বেশিদিন একলা আমি রাত্রি ঠিক হুম ঠি...