আমি আজও বির্তক
--------------------------
রাতে ঘুমিয়ে পরে রোদ। কি মুশকিল
যাকে খুঁজবো ভাবি নেই। কোথায় যায়?
যাদের হদিশ পেতে ভোর। অপেক্ষায়
আমি হারিয়ে যেতে রাজি কলকাতায়।
ভিজে শহরে নিঃঝুম৷ সারাটা রাত
তারা দাঁড়িয়ে বর্ষায়। মনখারাপ
ছাতা আদতে নির্ভর। বিতর্কে
সে' তো জড়িয়ে পড়বেই নিম্নচাপ।
তবু ট্রাফিকে চুপচাপ। চিনেবাদাম
যারা গাড়িতে ছাড়ালো। এ মল মাস
তারা নিঁখোজ হবে কাল। খুব সকাল
আমি খবরে পড়বো তাদের লাস।
যারা ভাঙছে ভেঙে ঘর। নির্জনে
তারা তো আদতে নির্ভর। সর্তকে
জড়িয়ে পড়বেই অন্যজন। শুধু...
একলা আমি আজও বির্তকে।
🚲ডট.পেন
Comments
Post a Comment