বছর শেষে...
কি হল না হল জানি না যেটা হল সত্যি কি? সেটাও তো জানি না.....
পার্থটা জেলে গেল, বাঘ গেল তিহারে
একা খেত নাকি দিত কাউকে শেয়ারে?
পুর দমে নিয়োগে সিবিআই নামিলো
কেউ কেউ আনকোরা, কেউ দেখি নামী লোক।
আদালতে স্ক্রিনজুড়ে চোখ গেল মারিয়ে
পাকা ধানে বান্ধবী দিল মই বাড়িয়ে।
স্পেনে গেল সভা হয়ে কথা হল কজনের
তাঁর সাথে ছোটাছুটি সংবাদ স্বজনে
তাই দেখে ফেসবুকে হাসিদের ইমোজি
ওইভাবে মহুয়াকে চুপ করা বেনজির।
জানি তাঁর ভুল ছিল প্রেম ছিল হয়তো!
ছুড়ির আঘাত ছিল বিশ্বাসে নয়তো!!
এরপর দেশ জুড়ে গোলমাল তুঙ্গে
শেষমেশ কত থাকে জোটেদের সঙ্গে?
মাঝ খানে নামী কথা বলে যেতে ভুলে যায়
গরীবের খিদে মেরে বালু বুঝি একা খায়?
বামেদের ছেলেটা গাড়ি না কি কিনল?
জল ঘোলা কম হল মুখপাত্রকে চিনল।
এরপর মারপ্যাঁচ এইখানে জমাব
সুজয় কৃষ্ণ জানে কোনখানে কামাবো?
নাকি সেও চুনপুটি কাঁটা বেছে খায় না
কন্ঠে লুকালো কি সেটাও তো জানি না!
এরপর চুপচাপ পুরসভা তল্লাট
ধুর ছাই কিছু নেই ইডি শুধু হল্লা।
ওরে ওটা বাণী ছিল নরেনের কি'বা দোষ?
সাংসদ রেগে ছিল মনে ছিল বিবাদও।
তাই পথে ফুটবল মমতা লাইটের ( pro/lite)
বড় গলা খুব বেশি বোঝা যায় বাইটে।
সাদা শাড়ি পরলেই পিসি হওয়া যায় না
পিছনে লড়াই আছে তা ছাড়া হয় না।
পুজো হল, বিয়ে হল, মন ভেঙে চুরমার
মঞ্চে দাঁড়িয়ে বাম সেলিমের মন ভার
অধীর চেঁচিয়ে মরে চোখ মারে বিশ্বাস
দলনেতা বাড়ি ফিরে ফেলে হাই নি:শ্বাস
যতই ব্রিগেড হোক ভেতরে তো ঝাঁঝরা
বিভীষণ হতে গিয়ে পদ গেল হাজরার।
হলুদ বোমাতে ঢেকে চুপচাপ প্রধানে
কি করে এড়াবে যা লেখা ছিল বিধানে?
কোন ঘাতে পড়ে আজ জন্ম ললিতের?
চাকরি ফাঁসিতে ঝোলা নোট লেখা গলিতে।
কতটা কি সত্যি নাকি রাজনীতি-হিংসা?
চিৎকার করে মরে ধরণার ইনসাফ।
কে কাকে করছে বোকা? কে ফুটেজ খাচ্ছে?
সত্যি বিচারপতি আদৌ কি ভাবছেন?

Comments
Post a Comment