নমস্কার বেঙ্গলস্কুপে আপনাকে স্বাগত। আমি সুদীপ্ত রয়েছি আপনার সঙ্গে আর আমার সাথে যিনি রয়েছেন তিনি হলেন বীরভূমের ২৯৪ বিধানসভার বিজেপী প্রার্থী দেবাশীষ রায়।
চ্যানেলের পক্ষ থেকে এবং আমার তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি৷
ভোট এগিয়ে আসছে, উত্তপ্ত হচ্ছে বীরভূম, উত্তপ্ত হচ্ছে আবহাওয়া এবং তার সাথে বাড়ছে করোনার প্রকোপ এর মাঝে মিছিল, সভা সব চলছে। শারিরিক ভাবে কেমন আছেন?
আমি ভেবেই রেখেছি প্রশ্নের শুরুতে বেয়ারা একটা প্রশ্ন দিয়ে আমি শুরু করবো আর তোমার সেই প্রশ্নটি হলো
১.) আসন্ন ভোট নিয়ে মানসিক ভাবে কেমন আছেন প্রার্থী দিবাশিষ এবং শুধুমাত্র ভোটার হিসেবে দেবাশিস রায়?
২.) সিনেমায় মানুষ আসে নায়ক হওয়ার জন্য। তাহলে দেবাশিষ রায় হঠাৎ রাজনীতিতে এলো শুধু কি নেতা হতে ?
৩.) সংযুক্ত মোর্চারা একটা শব্দ বলছে, বলছে যে বিজেপী নয় বিজেমূল অর্থাৎ তৃণমূল থেকে বেরিয়ে কিছু জন বিজেপীতে যোগ দিয়ে প্রার্থী হয়েছে তাই বিজেপী বিজেমূল হয়েছে। এটা নিয়ে কি বলতে চান?
৪.) তৃণমূল সরকারের সবুজ সাথী, কন্যাশ্রী, দুয়ারে সরকার, স্বাস্থ্য সাথী এতো এতো প্রকল্প তাও তৃণমূল জিতবে না?
৫.) বীরভূমের কেষ্ট দা অর্থাৎ হেভি ওয়েট অনুব্রত বলে দিয়েছিলেন "খেলা হবে"। প্রতিপক্ষ খেলোয়াড় তো আপনারা, অনুব্রত মন্ডলের সাথে কীভাবে খেলবেন ঠিক করেছেন?
৬.) প্রার্থী ঘোষণা হওয়ার পর অস্বীকার করার জায়গা নেই প্রায় সব দলেই গোষ্ঠী দ্বন্দ বেধেছিলো। পরে অবশ্য শান্ত হয় সবকিছু কিন্তু এই ব্যাপরটাকে কিভাবে দেখছেন?
৭.) নায়কের ছেলে নায়ক হবে, নেতার ছেলে নেতা। এটা প্রচলিত৷ রাহুল গান্ধী, মুকুল রায়ের ছেলে, অভিশেষ ব্যানার্জী যাকে আপনারা ভাইপো বলেন। ঠিক সেই ভাবেই ২৯৪ বিধানসভার তৃনমূল প্রার্থী ডা মোশারফ হোসেন বাবা মেতাহার হোসেন তাঁর প্রভাব প্রতিপত্তি সবটা জানে এলাকার মানুষ। কিন্তু যদি ভুল না বলি তো দেবাশিষ রায়ের অতীতের পাতা ঘাঁটলে রাজনীতিতে কোনো গর্ড ফাদার নেই৷ সেক্ষেত্রে মেশারফ হোসেন সাথে চ্যালেঞ্জটাকি কঠিন হচ্ছে অনেক?
৮.) অনেক কঠিন প্রশ্ন হলো এবার একটু সহজ প্রশ্ন করছি। আপনি জিতলেন, MLA দেবাশিষ রায়। বীরভূম নয় আমার প্রশ্ন যদি MLA হয়ে পাইকর অর্থাৎ আপনার গ্রামের জন্য কিছু ভেবেছেন?
৯.) মুখ্যমন্ত্রী বিধায়ক হতে হবে এমন আবশ্যক নয় এটা টুইট করেছে বিজেপীর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু বিজেপীর মুখ্যমন্ত্রীর মুখ স্পষ্ট নয় এটা কি সাধারণ মানুষের কাছে কিছুটা হলেও চিন্তার বিষয় নয়?
১০.) আব্বাসের দল বলছে আমরা শুধু মুসলিম নয়,আমরা পিছিয়ে পড়া মানুষের জন্য লড়াই করবো। কিন্তু আমার মনে হয় বিজেপী মানেই হিন্দু এটাই বোধহয় বেশি মাত্রায় বিশ্বাস করে মানুষ। কি বলতে চান এই বিষয়ে?
১১.) এবার কয়েকটা প্রশ্ন এক লাইনে উত্তর দিতে হবে
ক.) অনুব্রত মন্ডলের ভালো দিক।
খ.) দিলীপ ঘোষের মন্দ দিক।
গ.) বাবুল সুপ্রিয়র থেকে কি শেখার আছে?
১২.) কয়েকটা নাম বলবো তাকে কি রঙের টুপি পরাতে চাও সেটা তুমি ঠিক করবে। পাঁচটা টুপি তোমাকে দিচ্ছি
১.) সাদা ( যেটা পড়লে মানুষ সত্যি কথা বলতে শুরু করবে)
২.) লাল (যেটা পড়লে ঘরের শত্রু বিভীষণ হয়ে যাবে মানুষ)
৩.) নীল ( যেটা পরলে মানুষ স্বাস্থ্যবান অর্থাৎ হেলদি হতে পারবে)
৪.) কালো( যেটা পরলে মানুষের করোনা হবেই না)
৫.) মেরুণ ( যা পড়লে মানুষ যেকোনো হুইল চেয়ারের চাকা আটকে দিতে পারবে)
এবার নাম গুলো বলছি একটা একটা করে বলবো তোমায় বলতে হবে কাকে কোন টুপি পরাতে চাও। ( যা বলবে একবারই বলবে)
১.) ২৯৪ এর বীরভূমে সংযুক্ত মোর্চার প্রার্থী আসিফ ইকবাল তথা রাসেল দা
২.) নরেন্দ্র মোদী
৩.) অধীর চৌধুরী
৪.) কাঞ্চন মল্লিক
৫.) ২৯৪ বিধানসভার তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন
Comments
Post a Comment