১.)
কলেজে পড়তে পড়তে কাউকে ভালোলেগে প্রেমে পড়াটা খুব সহজ
দু-চারটে ক্লাস বাঙ্ক করে এদিক সেদিকে করে ঘুরে বেড়ানোটাও সহজ।
সবে মাত্র ১৯-২০ বছরের এক কলেজ স্টুডেন্ট তখন বোধহয় জীবন জানলেও জীবনবোধটা জানে না তাই তার কাছে তখন সতেজ স্বপ্নে এক বুক আশা নিয়ে হাসতে হাসতে, পার্কে চুমু খেয়ে কাটানো'টা জাস্ট ফ্যান্টাসি ছাড়া আর কিছুই নয়।
কলেজ ফুরিয়ে গেলে, কোনো কোনো প্রেমিকার বিয়ের জন্য বাড়ি থেকে চাপ দেওয়া হলে প্রেমিকের কাছে তখন সেই ফ্যান্টাসিটা আর থাকে না তাই সেদিন হয় তাকে সুইসাইড করতে হয় নয় বলতে হয় বিয়ে করে নাও।
অথচ ততদিনে তারা একসঙ্গে ওল্ড মঙ্কের ছিপি খুলে একটা দ্য স্টারি নাইট দেখে নিয়েছে চকলেটের গন্ধে৷
জীবন আর জীবনবোধ এই দুই-এর মধ্যে বিস্তর ফারাক বন্ধু,
জীবন মানে zee Bangla নয়!
তাই সাহস দেখিয়ে একটা দ্য স্টারি নাইট দেখার আগে, জীবনে সঠিক ভাবে দাঁড়িয়ে যাওয়ার জন্য অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ। যাতে করে সারাজীবন নিজেদের স্বপ্ন গুলো হারিয়ে না যায়।
🚲ডট.পেন
২.)
আজ একটা অদ্ভুত এবং আশ্চর্য ছেলের কথা বলব। কেনো অদ্ভুত সেটা একটু পর বুঝতে পারবেন নিজেরাই। আমরা জীবনে অনেক কিছু চাই কেউ ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ ডাক্তার, কেউ পুলিশ কিংবা আরও অনেক কিছুই। কিন্তু এই ছেলেটা চাই একটা এমন ওষুধ খেতে যেটা খেলে সে কাঁদতে পারবে ভীষণ ভাবে। কারণ আমাদের সমাজে নাকি পুরুষমানুষদের কাঁদতে নেই তাই ওই রকম একটা ওষুধ যেটা খেলে ভীষণ কান্না পাবে আর স্বাভাবিক ভাবেই তখন আর কেউ বলবে না যে এই সমাজে পুরুষমানুষকে কাঁদতে নেই কারণ ও তো কাঁদছে না বরং ওষুধ খেয়েছে বলে কান্নাটা হচ্ছে। ভীষণ কান্না...... ঠিক যতটা কাঁদলে ওর ভেতরের কষ্ট গুলো বর্জন করে হালকা হয়ে যেতে পারবে থার্মোকলের মতো।
🚲ডট.পেন
৩.)
অনেকেরই চকচকে গল্প হয় আমাদের টা একটু স্যাঁতসেঁতে। তাতে শ্যাওলা পড়ে, তবে সপ্তাহে ছুটির দিন৷ ইস না'না মানে চাকরি করি না, আসলে চাকরি করে গাড়ি কিনতে পারিনি তো তাই একটু লজ্জা লাগে চাকরি বলতে এই আর কি। যেটা বলছিলাম, সপ্তাহে ছুটির দিনে ব্লিচিং ছড়িয়ে শ্যাওলা গুলো পরিস্কার করি।
সেদিন বড়ো রুই মাছ কিনে বেশ মজিয়ে খায়, হ্যাঁ জানি তোমার বোনের স্বামী ব্যাঙ্কের ম্যানেজার তাই sunday করে ওরা খাসির মাংস খায়। এই জানো তো ভালো কথা ওরা প্রতি রোববার রাতে হালকা করে মদও খায়, কালকে হোয়াটসঅ্যাপে বলছিলো। সে যায় হোক তোমাকেও হাওড়া স্টেশনে সেবার সিগারেট খাইয়েছিলাম, কালকে ওদের বললাম সে কথা। এই সোনাই তোমার মনে আছে তো?
🚲ডট.পেন
Comments
Post a Comment