Skip to main content

 ১.)

খিদের স্বপ্ন

কলমেঃ- সুদীপ্ত সেন


ছিটেফোটা অালো পেরিয়ে একটা ছোট্টোঘর

আমাকে আকস্মিক টেনে নিয়ে যাওয়া হলো একটা কক্ষে 

তারপর রঙিন পেপারে মুড়ে দেওয়া হলো আমার চোখ

কানের খুব কাছাকাছি কেউ বলছে.....


একটা ছোট্টো ঘর হবে, তাতে একটা জানলা, একটি চৌবাচ্চা থাকবে, যেখানে ডুব দিলে অনেক গভীরে চলে যাওয়া যায়

গভীর থেকে উঠে এসে একটা নীল পরীর জন্ম হবে,

তারপর আমরা ঘুমোবো। 


কিন্তু খাবো কী?  উত্তর এলো একটা ঝনঝনে শব্দের সাথে 

তীক্ষ্ণ অথচ মৃদু শব্দ।

বললো একটা উনুন থাকবে আর একটা জাদু কাঠি,

যা চাইব তাই হবে ততক্ষনাৎ।


বিষাক্ত একটা গন্ধে যখন ঘুম ভাঙলো তখন একটাই জবাব দিলাম


বাইশ বছরের একটা ছেলেকে তুমি বাবা হওয়ায় স্বপ্ন দেখাচ্ছো বেগম সাহেবা?


যার ঘরে স্বপ্ন দেখলে খিদে পায়!



২.)

আজ যেটা বলব। তুমি আগে

থেকে জানো

তবু চাইতে না বলে শুধু, হয়নি শোনানো!

🚲ডট.পেন


৩.)

নিজের মতো মানুষ বাঁচে, তাই নিজের মতো বয়তে পারে স্রোতও

ফারাক শুধু ফিরতে গিয়ে, ইগো ভেঙে মানুষ যদি স্রোতের মতো হতো।


৪.)

হারিয়ে যাওয়ার কোনো দিক হয় না 

একটা ছুতোয় যথেষ্ট!


🚲ডট.পেন


৫.)

ভুল মানুষের সাথে থাকার চেয়ে

একা একা থাকা ভালো!


৬.)

কি করবো এখন

-----------সুদীপ্ত সেন


সেইবার যখন জ্বর হলো 

তোমাকে ফোন করে বলতেই তুমি আসলে

আমাকে সঙ্গে করে নিয়ে গেলে গোটা কলেজস্ট্রীট পেরিয়ে রক্ত পরীক্ষা করার জন্য 

তোমার মনে পড়ছে তো? এই.....মনে পড়ছে?


রক্ত পরীক্ষা করার জন্য হাতের ব্যান্ডটা ১ মিনিট দেরীতে খুলেছিলো দিদিটা

কি যাতা করে করুক্ষেত্র বাঁধিয়েছিলে তুমি, বাপরে সেই এক ঝুক্কি ছিলো 

সেই মুহূর্তে তোমাকে সামলাতে গিয়ে আমার সমস্ত উষ্ণতা যেনো বরফ হয়ে গিয়েছিলো। 


অভ্যেসটা খারাপ করে দিলে তো? 

এখন কি হবে....? 

আমি যে আজও নিজে নিজে ব্লাড টেস্ট করতে যেতে পারি না 

আবার তোমাকেও ডাকতে পারিনা 

তুমি যে আজ  পারদ রঙের দূরত্ব ঘনিয়ে দিয়েছো আমার থার্মোমিটারে।


অভ্যেসটা খারাপ করে দিলে তো? 


৭.)

সত্যি জানি তবুও আমি মুখ বুজে

আমার কাছে লুকিয়ে তুমি থাকলে বেশ

কিন্তু যদি আওয়াজ তুলি ঠিক তখন

আমার দিকেই আঙুল তুলে দোষ দেবে।


৮.)

ধরো, কোনো বিকেল বেলায় 

আজ প্রায় বছর দুয়েক

পুরনো বান্ধবীকেই দেখলে পাড়ার মোড়ে।


যার সাথে তোমার ছিলো 

হাজারও বেস্ট মেমোরি 

বুঝলে স্বপ্ন এটা  নিপের ওই মায়ার  ঘোরে।


আসলে সবই মায়া, মায়ারই মায়ার মতো

ভোলা কি এতোই সোজা পুরনো ব্যথার ক্ষত?


৯.)যা কিছু ভঙ্গুর সে সবই ভাঙবেই.....


তা সেটা কাঁচের জিনিস হোক কিংবা প্রেম 


না ভাঙলেই সেটা আশ্চর্য! 


১০.)

কেবল শুধু কাজল জানে 

ঠিক কতটা কালোর কাছে 

ছড়িয়ে থাকে ভালো।


@ডট.পেন


১১.)

হ্যাঁ এরপর হয়তো আর ছেলেটি  কোনোদিনও প্রেমে পড়তে পারেনি। 

হ্যাঁ  এরপর ছেলেটি আর কোনোদিনও বিশ্বাস করতে পারেনি। 

হ্যাঁ এরপর ছেলেটি ফেসবুকটাকে ক্ষমা করতে পারেনি। 


কিন্তু ভালো হয়েছে, কারণ এরপর পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা ছেলেটি নদী হয়ে যেতে পেরেছে। 


🚲ডট.পেন


১২.)

বাঁচার জন্যে লড়ছে মানুষ, লড়ার জন্যে বাঁচছে কই?

🚲ডট.পেন


১৩.)

সবাই জানে এটা, সহজ কথাখানা

ছিচকে কাঁদুনির চোখের জল ঝরে।

 দুঃখ পুষে রাখা মানুষ  জানে শুধু

কান্না জমে গেলে গলায় ব্যথা করে।

১৪.)

আকাশের থেকে নীচে পাক খেতে খেতে একটা ঘুড়ি ঘুরতে থাকে চোখের ওপর!


ডট.পেন


১৫.)

প্রেমের কাছে তুচ্ছ আমি, চোখের কাছে কাজল

তবুও তুমি আমার কাছে স্পষ্ট আছো আজও।


🖋ডট.পেন


১৬.)

1.)

কলকাতা ভালো থাকার শহর নয়

কলকাতা ভালোবেসে হেঁটে বেড়ানোর শহর।

2.)

ফুরুৎ করে শেষ হয়ে গেলে

মানুষের মনে থাকে বেশি!

3.)

আলো অন্ধকারে জ্বলে না! 

4.)

পৃথিবীতে  মানুষ মানুষ দেখতে একটা মানসিকতা হারিয়ে গেছে। 


খুঁজে পেলে বলবেন প্লিস!














Comments

Popular posts from this blog

ছোটোবেলার সেই অদৃশ্য হয়ে যাওয়া ক্যাসেটের অপেক্ষার কথা মনে পড়ে যাচ্ছে, মজা হচ্ছে...

তখন খুব ছোটো। বড়দার বাড়িতে তখন গুচ্ছের গানের ক্যাসেট। তাতে নচিকেতার গানে ভরা। টেপ রেকর্ডে চালিয়ে শুনতে হত। আমাদের বাড়িতেও ক্যাসেট চলত। টেপের পাশে থাকেথাকে সাজান থাকত ক্যাসেট। পরীক্ষার ছুটিতে বড়মাসির বাড়িতে গেছি বহুবার। রবিবার মাংস ভাত খেয়ে দুপুরে মাটির ঘরটাতে আমাদের ঘুম তাতে চলছে নীলাঞ্জনা, বৃদ্ধাশ্রম আরও কত....। একবার এক লিভাগর্ড বিক্রেতার কাছে অতনু বর্মনের কবিতা (পাবলুর মা ঘুমিং গেলা) গুচ্ছ ব্ল্যাঙ্ক ক্যাসেটে রেকর্ড করে নিয়েছিলাম৷ পরে সিডি এলো, ডিভিডি এলো, তখন রিলের ক্যাসেট বদলে গেল। কিন্তু ক্যাসেট চলতেই থাকল নিজেকে বদলে নিয়ে।  তখন নতুন অ্যালবামের ঝোঁক, ভাঙা ক্যাসেটের রিল জড়িয়ে কত খেলেছি আমি আর অপ(আমার বন্ধু), তখন সংগীত শিল্পীরা টেপের ভেতর, সেইভাবে দেখা বলতে ক্যাসেটের কভারে তাঁদের কারোর কারোর ছবি থাকত। তখন তো আর ফেসবুক ছিল না। পরে মোবাইল এলো, গানের ঝাঁক এলো, চট করে কপি আর পেস্টের যুগ এলো। ঠিক যেমন ক্যাসেট বদলে গেল, নচিকেতাও বদলে গেল আসতে আসতে।  মোবাইলে তখন আলাদা আলাদা ফোল্ডার, রুপম ইসলাম, চন্দ্রবিন্দু, ক্যাকটাস, শহর, অনুপম রায় ইত্যাদি। তারপর আসতে আসতে অ্যালবাম হল দৃশ্যমান মা...
  ১.) কলেজে পড়তে পড়তে কাউকে ভালোলেগে প্রেমে পড়াটা খুব সহজ দু-চারটে ক্লাস বাঙ্ক করে এদিক সেদিকে করে ঘুরে বেড়ানোটাও সহজ। সবে মাত্র ১৯-২০ বছরের এক কলেজ স্টুডেন্ট তখন বোধহয় জীবন জানলেও জীবনবোধটা জানে না তাই তার কাছে তখন সতেজ স্বপ্নে এক বুক আশা নিয়ে হাসতে হাসতে, পার্কে চুমু খেয়ে কাটানো'টা জাস্ট ফ্যান্টাসি ছাড়া আর কিছুই নয়। কলেজ ফুরিয়ে গেলে, কোনো কোনো প্রেমিকার বিয়ের জন্য বাড়ি থেকে চাপ দেওয়া হলে প্রেমিকের কাছে তখন সেই ফ্যান্টাসিটা আর থাকে না তাই সেদিন হয় তাকে সুইসাইড করতে হয় নয় বলতে হয় বিয়ে করে নাও।  অথচ ততদিনে তারা একসঙ্গে  ওল্ড মঙ্কের ছিপি খুলে একটা  দ্য স্টারি নাইট দেখে নিয়েছে চকলেটের গন্ধে৷  জীবন আর জীবনবোধ এই দুই-এর মধ্যে বিস্তর ফারাক বন্ধু,  জীবন মানে  zee Bangla নয়! তাই সাহস দেখিয়ে একটা দ্য স্টারি নাইট দেখার আগে, জীবনে সঠিক ভাবে দাঁড়িয়ে যাওয়ার জন্য অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ।  যাতে করে সারাজীবন নিজেদের স্বপ্ন গুলো হারিয়ে না যায়। 🚲ডট.পেন  ২.) আজ একটা অদ্ভুত এবং আশ্চর্য ছেলের কথা বলব। কেনো অদ্ভুত সেটা একটু পর বুঝতে পারবেন নিজেরাই। আমরা জী...

Santanu Majumder:আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর পলিটিক্স , প্রচুর লবি

  শান্তনু মজুমদার এই নামটা অচেনা নয় সেটা এতোদিনে পরিস্কার হয়ে গিয়েছে বিনোদনের ময়দানে। যে ময়দানে শান্তনু  রাজা। তাই তাঁর কথা নতুন করে বলার কিছুই নেই বরং তিনি কথা বললেই চেহারা না দেখেও তাঁর কন্ঠেই সবাই তাঁকে জেনে যায়।  ১. শান্তনু মজুমদার এন্টারটেইনমেন্ট জার্নালিস্টদের আরেক নাম। ঠিক বললাম ? উত্তর :- নাহ্, একদমই ভুল। এন্টারটেইনমেন্টে আরও অনেকে জার্নালিস্ট আছেন। আমি কত নম্বর বা নাম এটা ঠিক জানি না তবে এন্টারটেইনমেন্ট জার্নালিজম করে আমি আনন্দ পাই, এটা করতে চাই এবং আরও নতুন নতুনভাবে এন্টারটেইনমেন্ট জার্নালিজমটাকে প্রেজেন্ট করতে চাই দর্শকদের কাছে তবে তাতে আরেক নাম না অপর নাম এগুলোতে আমার কোনো বিশ্বাস নেই।   ২. ইদানিং শান্তনু কথা বললেই ভাইরাল হচ্ছে।  রহস্যটা কী ? উত্তর:- ভাইরাল হওয়ার জন্য কনটেন্ট করি না, হয়ে যাচ্ছে। অনেকে আবার ভাইরাল রিপোর্টার বলে ডাকছে, ভালো লাগছে। তবে সময়টাই এমন যাচ্ছে বলে মনে হচ্ছে। আমার কনটেন্ট গুলো মানুষ পছন্দ করছে। তবে মানুষের কথাগুলোয় ভাইরাল হচ্ছে আমারটা নয়। মানুষ বলছে তাই হচ্ছে।  তবে শান্তনু কথা বললেই ভাইরাল হচ্ছে এমনটা নয়।  ৩.কের...