রাত ঘুম, ভাত ঘুম রাতারাতি নিখোঁজ তারা
শহরের আনাচে-কানাচে হারিয়ে যাচ্ছে কারা।
তবু মন আজ হায় নিয়নের কাছে থাক
আমাদের বোঝাপড়া গুলো
প্রতি রাত ঝগড়ার তবু ঠিক ভেঙে যায়
আসলে ভালোবাসা ছিলো।
সব থাক আমাদের পোষা বেড়ালের লোমে
আর থাক দুটি মন ভালোবেসে কাছে এসে ঘুমে।
দূরে রাত বর্তায় তারাদের পিঠে চেপে দূরে
আরও দূর কত দূর ভালোবাসা বড্ড যে কুড়ে
রাত ঘুম, ভাত ঘুম রাতারাতি নিখোঁজ তারা
শহরের আনাচে-কানাচে হারিয়ে যাচ্ছে কারা।
দূরে রাত বর্তায় তারাদের পিঠে চেপে দূরে
আরও দূর কত দূর ভালোবাসা বড্ড যে কুড়ে
রাত ঘুম, ভাত ঘুম রাতারাতি নিখোঁজ তারা
দূরে রাত বর্তায় তারাদের পিঠে চেপে দূরে।
শহরের আনাচে-কানাচে হারিয়ে যাচ্ছে কারা
আরও দূর কত দূর ভালোবাসা বড্ড যে কুড়ে।
ভালোবাসা বড্ড যে কুড়ে....(৩)
©সুদীপ্ত সেন(ডট.পেন)
Comments
Post a Comment