বাজিতে রাজি না
--------------------সুদীপ্ত সেন
কালীপুজো হবে তবু বাজি হবে না, এ নিয়ম ভারী অন্যায়
পাড়ার ছেলেরা চুপিচুপি এসে বসেছে মিটিং-এ ধন্নায়
তারা দলবলে মিটিং করেছে, রাত হলে হবে হুল্লোড়
অ্যানাউন্স হোক যত খুশি তুবু, মানি না কে কি বললো।
তারা টাকা কড়ি জোগাড় করলো রাতেই
কাল ভোর হলে বোমা বাজি নিয়ে হাতে
চলে যাবে তারা চুপি চুপি সেই ভুলু দারোগার মাঠে
দেখে নেবে তারা কিভাবে পুলিশে আটকায় বাজি বোমা
বুড়ি মা ফাটিয়ে শুরুটা করবো। যা পালা.... আজকে বাড়িতে ঘুমা।
কাল ভোর হলে দূর পাড়া থেকে কিনে আনা হলো বাজি
বুড়িমা এনেছে, এনেছে তুবড়ি, এই ছেলেপুলে গুলো পাজি।
রাত হলো ঠিক, পুজোয় বসেছে কালী,
রাম ঢেলে দিয়ে বোতল সাজিয়ে শুরু হয়ে গেছে তালিম।
ছেলেরা দূরের মাঠে তখন সাজিয়ে নিয়েছে ঠেক
একটা তুবড়ি তখনই ফাটিয়ে করেও নিয়েছে চেক
এরপর তারা বুড়িমা খুলবে প্যাকেটে দিয়েছে হাত,
পিছনের থেকে কারা যেন এসে দিয়েছে সপাটে লাথ
উরি বাবা বলে চেঁচিয়ে উঠলো ছেলে-ছোখরার টিম
পুলিশের গাড়ি তুলেছে তাদের, হাতে দিয়েছে ঘোড়ার ডিম
থানাতে এনেছে যখন তাদের তখন ফুটেছে আলো
সেই থানাতে বাজির দোকানদার এ বেটা এখানে কেনো?
কেনো বুঝে নিতে সময় লাগেনি ছেলে ছোখরার দলের
এ বেটায় তবে পুলিশ জানালো, হারামজাদা শালো।
গালাগালি দিতে আরও দুইবাঢ়ি পড়েছে তাদের হাতে
মনে মনে রাগ তীব্র তখন পুলিশের প্রতি ঘাতে।
ছেলের দল মুচকি হাসিয়া কহেন, শুনুন সাহেব
যতই করুন আইন
এতো তাড়াতাড়ি কোনো আইনেই একদিনে সব থামে না
কারণ আমরা তো জানি যতক্ষণ না একসাথে হয়ে সকল মানবজাতি....
হাতে হাতে রেখে বলবে সবাই আমরা বাজিতে রাজি না।
তাই আমরা এখনও আপনার এই মহান আইন মানি না
------------------------------
পাইকর,বীরভূম
কলমেঃ- সুদীপ্ত সেন
Comments
Post a Comment