"কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছোঁ
কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছোঁ"
কানামাছি ভোঁভোঁ যাকে পাবি তাকে ছোঁ এটা নিছকই একটা খেলা হলেও আমার মনে হয় এর সাথে জীবনের মিল রয়েছে। এই খেলাটা কমবেশি সবাই আমরা খেলেছি, আমরা জানি খেলাটা খেলার সময় অনেকে এমন থাকে যারা কখনও নিজেকে ছুঁতে দেয় না যেটাকে আমরা মোঢ় হওয়া বলি।
আবার অনেকে থাকে যারা নিজে থেকেই চায় তাকে যেনো ছুঁয়ে নেওয়া হয়।
আবার অনেকে আছে তারা খেলাটা ইনজয় করে এবং তারা জানে তাকে ধরা দিতেই হবেই বা সে ধরা পড়বেই একবার না একবার।
এই খেলাটা একটা জীবনকে ইঙ্গিত করে আমার কাছে।
আমার মনে হয় এই খেলা যেন জীবন এবং মৃত্যুর মেলবন্ধন।
যেখানে খেলার জায়গা টা জীবন আর যাকে পাবি তাকে ছোঁ করে ছুটে বেড়াচ্ছে মৃত্যু।
যারা কখনও মোঢ় হতে চায় না তারা মৃত্যুকে ভয় করে।
যারা অকারণে বোকার মতো মোঢ় হতে চায় তারা সুইসাইড করে।
আর যারা এই মৃত্যুকে বরণ করার জন্য প্রস্তুত থাকে কিন্তু যতক্ষণ সেটা আসছে না ততক্ষণ অবধি লড়াই করে বেঁচে থাকার জন্য, তারাই হলো সুপার হিরো তারাই হলো আসল মানুষ।
Comments
Post a Comment