নতুন বছরের কাছে চাওয়ার ফর্দ
-------------------------------------------------
এ পাড়ার ঘনা কাকা ও চায় একুশে
ভোট দেবে শান্তিতে
আর চায় মদে ডুবে থাকতে
ও পাড়ার শিব জ্যেঠু উনি চান একুশে
গয়া কাশি ঘুরতে
আর ফিরে এসে ছবি হয়ে ঝুলতে।
শ্রীলেখার ছোটো পিসি ও চাই প্রতিবার
এই সালে যেন তার প্রেমিককে খুঁজে পায়,
শুনেছিলাম লোকটা একদিন হুস করে পালালো।
আর ওই সীমা মাসি, যার বিয়ে হলো সেইদিন,
সে তো এই একুশে হানিমুনে যেতে চায়
তাই তার স্বামীকে খুব করে বোঝালো।
আর বন্ধুর বাবা সে তো প্রতিবার চায় শুধু
তার ছেলে যেনো এই একুশে, আমাকে এক্কেবারে ভুলে যায়
কারণ টা, আমি নাকি উচ্ছনে গেছি আর তাই সাথে তার ছেলেকেও নিতে চায়।
অথচ, আমি তো পাবজি খেলিনা কাকু
টুম্পা শুনিনা আমি, শুধু শুনি কীর্ত্তন
মাইরি বলছি আমি বিড়ি টিরি ফুকি না
টিউশনে সরে যাওয়া ওড়নাটা দেখি না
আপনার ছেলে শুধু উসকায়
আর, আমি বেশি ঝাল খাই ফুচকায়।
মাসিদুর চায় এবছর পুনেতেই প্রেমে নেমে পড়তে
করোনাকে ভুলে গিয়ে বিন্দাস চলতে।
এবছর প্রাণ যেনো সব্বার থেকে যায়
শুধু শাশুড়ীর প্রাণ যাক চায় কিছু বৌ-মায়।
আমি সাতে-পাঁচে থাকি না, সাদা মনে কাদা নেই
মিথ্যে বলি না তাই সত্যিতে দ্বিধা নেই।
দূরত্ব প্রেমে যারা মোবাইলে বন্দি, তারা চায়....
করোনা টা চলে যাক, দেখা হোক জলদি।
যত জন হারালো, ভরে গেলো বিষে বিশ
এ বছর ভগবান ভালোভাবে রেখে দিস।
পরিযায়ী পাখি ভালো, পরিযায়ী ভালো নয় মানুষে
আবার আগের মতো রুজিরোজগার হোক মানুষের।
এটুকুই ইচ্ছে, মাস্ক ছাড়া যেতে চাই
স্ট্যানিটাইজার ভুলে আমুল দুধের গুঁড়ো হাতে চেটে খেতে চাই...
আর চাই একুশে, ভালো থাকি....
তুমি, আমি, সব্বাই।
@sen
Comments
Post a Comment