তুমি ভালো লোক, তাই ভালো হোক
সব আলো হোক যত আঁধারের...
আর শুরু হোক সাতসকালেই
হ্যাপি ক্রিসমাস লেখা বাহারের।
শুধু ভালো হোক, তুমি ভালো লোক
সব আলো হোক যত দুঃখের,
আর জমে যাক পার্টিপলিটিক্স
লোক পাল্টাক দুই পক্ষের।
কাল নাচা হোক সাথে গানা হোক
আর মাঝে মাঝে হোক 'টুম্পা'...
কাল শীত হোক খুব ফাটিয়ে
আর শুভেন্ধু দার ঘুম পাক।
কাল ভিড় হোক, ভিড়ে ঠাঁসা হোক
পা'এ ভোরে যাক কাল পার্কস্ট্রীট,
আর ভিক্টোরিয়া বাগানে
ডিপ চুমু হোক আরও পাঁচটি।
কাল কেক হোক প্রতি ঘরে ঘরে
আর দেখে যাক প্রতি ফুটপাত,
কোনো দরদী হঠাৎ, নেমে টেমে এলে
সেই ফুটপাতও কাল কেক পাক।
ওগো সান্তা তুমি ভালো লোক, তোমার চিরকাল জুড়ে ভালো হোক
শুধু রিকোয়েস্ট এই মহামারী নিভে নতুন বছর আলো হোক।
✑🎅সেন
Comments
Post a Comment