Skip to main content

 


১.)

ঝাঁট দিলে খেজুরের আঁটি গুলো ছটপট করে ছাদে!


২.)

শোনো মামা,

জীবন বলতে তুমি যা বোঝো সেটা জীবন নয়।

জীবন তো সেটা, যেটা zee bangla শোনায়!



৩.)

কীভাবে আর বললে পরে, বুঝবে

তুমি তবেই...

তোমার সাথে চিপকে গেছি,নিজের 

অনুভবেই...!


৪.)

ঈদের সাথে চাঁদের চেনা স্বভাব ছিলো খাঁটি 

নুরুল এসে সুপর্ণাকে জানালো রাতারাতি। 


সঙ্গে দিলো একটা গোলাপ আর রুমাল দিলো সাদা

মেয়েটা দিলো একটু চুমু আর একটা দিলো আদাব।


৫.)

ক্যাপাসিটর

-----------সুদীপ্ত সেন


একটা রামধনু পোষার খুব শখ আমার

আর একটা কাঠবেড়ালি,

কাঠবেড়ালিকে রামধনুর গায়ে গায়ে ছেড়ে দেব প্রতি বিকেলবেলা। 


খুব মনখারাপে প্রেমের কবিতা লিখতে ভালো লাগে আমার

আর সুখের দিনে ব্রেকআপের কবিতা আসে আমার কাছে 

ভাগ্যিস , নয়তো পাড়ার লোকে মাতাল বলতে দুবার ভাবতো না। 


তবে হ্যাঁ বিকেলে যখন পাড়ার সমস্ত দোকান খুলে যায় 

বাচ্চারা মাঠে খেলতে যায়,  নতুন বিয়ে হওয়া দম্পতিরা নদীর ধারে ঘুরতে যায় সাংসারিক আলোচনা করবে বলে


আর সন্ধ্যেবেলা লোডশেডিং-এ ছাদের ওপর ওঠে এসে পাশের বাড়ির অষ্টাদশী, লন্ঠনের আলোয় চুপচাপ পড়তে পড়তে একটু সময়-সুযোগ বুঝে 

টুক করে কার একটা ছবি বের করে বুকের ওপর ধরে 


ঠিক তখনই আমি বুঝতে পারি, না'না বুঝতে পারি বললে খুব সত্যি বলা হয়ে যাবে বরং বলি 

ঠিক তখনই আমার মনে হয় 


ফুচকাওয়ালা হওয়ার চেয়ে কবি হওয়া সহজ 

কারণ..........

ফুচকাওয়ালা হলে গুনতি করা শিখতে হয়, আর কবি হলে বিন্দাস ভুলে যাওয়া যায়......!


৬.)

ভরসা বর্ষায় ডুবে যায়

৭.)

শুনুন একটা কথা বলি.....

এই পৃথিবীতে ব্যর্থ প্রেমিক বলে কিছু হয় না, 

ব্যর্থ প্রেমিক হলে তার সাথে সাথে ব্যর্থ প্রেমিকাও হয়

তাই শুধু শুধু ছেলেটাকে দোষ দেবেন না। 


🚲ডট.পেন


৮.)

এ সবই আন্দাজ

পোশাকি ডাকনাক


তোমার মেঠো পথ, আমার জানলা


পাতলা হয়ে আসে চোখের চারিদিক

বাইরে মেঘ করে মেঘের ফন্দি।


এতো কি ভাবছো, চোখের কোণা দিয়ে

পালালে পালাও আজ প্রেমিক জলদি।

বাইরে মেঘ করে মেঘের ফন্দি......



🚲ডট.পেন


৯.)

নিজে থেকে কেউ বলে না কিছু

জেনে যায় যারা জানবার।


বিরহটা ঠিক পরে হয়, 

ভালোবাসা হয় বারবার।


ডট.পেন


১০.)

ডিপ্লোমাতে পড়তে আসা ফার্স্ট ইয়ারই জানে

ক্রাশের চোখে থমকে যাওয়া সিনিয়রের মানে।


১১.)

কিছু সম্পর্ক মনে রাখতে চাইলেও ভুলে যেতে হয়। হয়তো ভুলবো বলেই বা হয়তো পিচলে গিয়ে জড়িয়ে পড়ার ভয়ে। 

উত্তর স্পষ্ট পাওয়া যায় না। যতই খুঁজুন......


মনে রাখবেন পরিস্থিতি খুব খারাপ শব্দ!


🚲ডট.পেন


১২.)

যেনো হাওয়ার মতোন

সে উড়ে গেলো

তাকে ধরতে পেলো না

কেউ তেমন!


১৩.)

আমাকে সবাই কষ্ট দেয়


তাই তুমি নতুন নও!


১৪.)


হ্যাঁ ভেঙে দিতে পারো, তবে ভেঙে দিয়ে আবার জুড়ে নিও  অন্যকোথাও। তাহলে আমার ভালো লাগবে।


আর আমার কথা ছাড়ো 

আমি প্রথম থেকেই ভাঙা.....


১৫.)

খুব কম বোঝা মানুষ,আর খুব বেশি বোঝা মানুষ। দুটোর সাথেই যত কম কথা বলা হবে ততোই মঙ্গল।


১৬.)

কিচ্ছু আগের মতো হয় না, যতক্ষণ পর্যন্ত তুমি বর্তমানকে ভালোবাসতে শিখছো!


১৭.)

আঘাতেরা শিখিয়েছে বাণী আর সেইসবই বলে থাকে ছেলে

চুপচাপ থেকে যেতো সে'ও, সহজেই চাহিদাটা পেলে।


তাই ঝিম ধরা বৃষ্টির রাতে, চুপচাপ উঠে গিয়ে ছাদে

মোটিভেট ভুলে গিয়ে ছেলে অপূর্ব দাস'ও ঠিক কাঁদে।


১৮.)

Interest কমে গেলে মানুষ মানুষকে  ভুলে যায়।


১৯.)

ওরা বলছে তোমার সাথে আমার সম্পর্কটা কি? 

কেউ বললো প্রেম, আমি বললাম  ল্যামডা সমান এইচ বাই পি!


২০.)

ফিরলে পরে ফিরতে পারো

হারিয়ে তোমার ইগো।

কিছু বলছো না যে? শুনতে পেলে

আমার কথা, কী'গো?


২১.)

ক্রাইসিসে যেই পড়বে তুমি। ঝিমিয়ে যাবে শোকে...

মুখোশ গুলো কুড়িয়ে নিও তখন নিজের লোকের।


২২.)

কেমন আছো, বলবার লোক খুব কম।

কিন্তু সামনে সুনাম করে পিছনে নিন্দে করার লোক ঠিক পেয়ে যাবেন।


২৩.)

প্রেম করলে অনেক স্বপ্নই তোমার পূর্ণ হবে না। হয়তো আমারও হবে না কারণ আমার স্বপ্ন গুলো তোমার কাছে বিলাসিতা আর আমার কাছে স্বপ্নই!


















Comments

Popular posts from this blog

ছোটোবেলার সেই অদৃশ্য হয়ে যাওয়া ক্যাসেটের অপেক্ষার কথা মনে পড়ে যাচ্ছে, মজা হচ্ছে...

তখন খুব ছোটো। বড়দার বাড়িতে তখন গুচ্ছের গানের ক্যাসেট। তাতে নচিকেতার গানে ভরা। টেপ রেকর্ডে চালিয়ে শুনতে হত। আমাদের বাড়িতেও ক্যাসেট চলত। টেপের পাশে থাকেথাকে সাজান থাকত ক্যাসেট। পরীক্ষার ছুটিতে বড়মাসির বাড়িতে গেছি বহুবার। রবিবার মাংস ভাত খেয়ে দুপুরে মাটির ঘরটাতে আমাদের ঘুম তাতে চলছে নীলাঞ্জনা, বৃদ্ধাশ্রম আরও কত....। একবার এক লিভাগর্ড বিক্রেতার কাছে অতনু বর্মনের কবিতা (পাবলুর মা ঘুমিং গেলা) গুচ্ছ ব্ল্যাঙ্ক ক্যাসেটে রেকর্ড করে নিয়েছিলাম৷ পরে সিডি এলো, ডিভিডি এলো, তখন রিলের ক্যাসেট বদলে গেল। কিন্তু ক্যাসেট চলতেই থাকল নিজেকে বদলে নিয়ে।  তখন নতুন অ্যালবামের ঝোঁক, ভাঙা ক্যাসেটের রিল জড়িয়ে কত খেলেছি আমি আর অপ(আমার বন্ধু), তখন সংগীত শিল্পীরা টেপের ভেতর, সেইভাবে দেখা বলতে ক্যাসেটের কভারে তাঁদের কারোর কারোর ছবি থাকত। তখন তো আর ফেসবুক ছিল না। পরে মোবাইল এলো, গানের ঝাঁক এলো, চট করে কপি আর পেস্টের যুগ এলো। ঠিক যেমন ক্যাসেট বদলে গেল, নচিকেতাও বদলে গেল আসতে আসতে।  মোবাইলে তখন আলাদা আলাদা ফোল্ডার, রুপম ইসলাম, চন্দ্রবিন্দু, ক্যাকটাস, শহর, অনুপম রায় ইত্যাদি। তারপর আসতে আসতে অ্যালবাম হল দৃশ্যমান মা...
  ১.) কলেজে পড়তে পড়তে কাউকে ভালোলেগে প্রেমে পড়াটা খুব সহজ দু-চারটে ক্লাস বাঙ্ক করে এদিক সেদিকে করে ঘুরে বেড়ানোটাও সহজ। সবে মাত্র ১৯-২০ বছরের এক কলেজ স্টুডেন্ট তখন বোধহয় জীবন জানলেও জীবনবোধটা জানে না তাই তার কাছে তখন সতেজ স্বপ্নে এক বুক আশা নিয়ে হাসতে হাসতে, পার্কে চুমু খেয়ে কাটানো'টা জাস্ট ফ্যান্টাসি ছাড়া আর কিছুই নয়। কলেজ ফুরিয়ে গেলে, কোনো কোনো প্রেমিকার বিয়ের জন্য বাড়ি থেকে চাপ দেওয়া হলে প্রেমিকের কাছে তখন সেই ফ্যান্টাসিটা আর থাকে না তাই সেদিন হয় তাকে সুইসাইড করতে হয় নয় বলতে হয় বিয়ে করে নাও।  অথচ ততদিনে তারা একসঙ্গে  ওল্ড মঙ্কের ছিপি খুলে একটা  দ্য স্টারি নাইট দেখে নিয়েছে চকলেটের গন্ধে৷  জীবন আর জীবনবোধ এই দুই-এর মধ্যে বিস্তর ফারাক বন্ধু,  জীবন মানে  zee Bangla নয়! তাই সাহস দেখিয়ে একটা দ্য স্টারি নাইট দেখার আগে, জীবনে সঠিক ভাবে দাঁড়িয়ে যাওয়ার জন্য অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ।  যাতে করে সারাজীবন নিজেদের স্বপ্ন গুলো হারিয়ে না যায়। 🚲ডট.পেন  ২.) আজ একটা অদ্ভুত এবং আশ্চর্য ছেলের কথা বলব। কেনো অদ্ভুত সেটা একটু পর বুঝতে পারবেন নিজেরাই। আমরা জী...

Santanu Majumder:আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর পলিটিক্স , প্রচুর লবি

  শান্তনু মজুমদার এই নামটা অচেনা নয় সেটা এতোদিনে পরিস্কার হয়ে গিয়েছে বিনোদনের ময়দানে। যে ময়দানে শান্তনু  রাজা। তাই তাঁর কথা নতুন করে বলার কিছুই নেই বরং তিনি কথা বললেই চেহারা না দেখেও তাঁর কন্ঠেই সবাই তাঁকে জেনে যায়।  ১. শান্তনু মজুমদার এন্টারটেইনমেন্ট জার্নালিস্টদের আরেক নাম। ঠিক বললাম ? উত্তর :- নাহ্, একদমই ভুল। এন্টারটেইনমেন্টে আরও অনেকে জার্নালিস্ট আছেন। আমি কত নম্বর বা নাম এটা ঠিক জানি না তবে এন্টারটেইনমেন্ট জার্নালিজম করে আমি আনন্দ পাই, এটা করতে চাই এবং আরও নতুন নতুনভাবে এন্টারটেইনমেন্ট জার্নালিজমটাকে প্রেজেন্ট করতে চাই দর্শকদের কাছে তবে তাতে আরেক নাম না অপর নাম এগুলোতে আমার কোনো বিশ্বাস নেই।   ২. ইদানিং শান্তনু কথা বললেই ভাইরাল হচ্ছে।  রহস্যটা কী ? উত্তর:- ভাইরাল হওয়ার জন্য কনটেন্ট করি না, হয়ে যাচ্ছে। অনেকে আবার ভাইরাল রিপোর্টার বলে ডাকছে, ভালো লাগছে। তবে সময়টাই এমন যাচ্ছে বলে মনে হচ্ছে। আমার কনটেন্ট গুলো মানুষ পছন্দ করছে। তবে মানুষের কথাগুলোয় ভাইরাল হচ্ছে আমারটা নয়। মানুষ বলছে তাই হচ্ছে।  তবে শান্তনু কথা বললেই ভাইরাল হচ্ছে এমনটা নয়।  ৩.কের...