22.)
অল্পে অন্ধকার সেই জ্বালাতে জানে
যার গোটা শরীর জুড়ে তীক্ষ্ণ জোনাকি।
🚲ডট.পেন
23.)
মনে থাকবে বলে দেওয়া সহজ
কারণ মনে আছে কিনা তার খোঁজ কেউ নিতে যাবে না।
24.)
তারা পুষতে ইচ্ছে করে কিন্তু চোখ খুললেই স্বপ্ন ভেঙে যায়!
🚲ডট.পেন
25.)
আমাদের ভেঙে যাওয়া বারো মাসে
আমাদের কেটে যাওয়া দিন গুলো
একাকার হয়ে আছে
শুধু কথা আর কথা দিয়ে।
যদি ভেঙে যায় টুক করে
কোনো পাথরের ঠোকা খেয়ে
জড়ো হওয়া হবে দায়
দেখে নিও।
26.)
আলোতেই স্বচ্ছ হচ্ছে ঘর
স্বভাবে শান্ত সে বিলকুল
আমাদের ছোট্টো নদীর চড়
সে চড় আমারই, নির্ভুল।
তাতে রোজ গল্প মাখায় হাতে
তাতে রোজ ছড়িয়ে রাখে তৃন
সেখানেই জোনাকি আসে রাতে
লিখে যায় আমাকে তুমি চেনো।
মন তাও অল্পতে ভঙ্গুর
কোনো এক মাঝবয়েসি লোক
হাতে রোজ মাপতে থাকে দূর
কান্নায় জমতে থাকে শোক।
🚲ডট.পেন
27.)
নিখোঁজ বর্ষাতি অন্য জন। ছাতায় হারালো কাদের মন?
তবু কি চুপচাপ সব অভিমান? শোনানো হয়নি বাকি যে গান।
🚲ডট.পেন
28.)
পুষে সে রেখেছিলো হাসি তার গালে
দুঃখটা রাখা ছিলো হাসির আড়ালে।
29.)
আমরা সবই বুঝি
কিন্তু সময়ে না।
30.)
তুমি যদি না জিততে চাও তাহলে তুমি কোনোদিনই জিততে পারবে না।
তুমি ভেবোনা জিতে যাওয়াটা একটা ম্যাজিক!
31.)
সবসময় সব সত্যি না জানাই ভালো
তাতে সম্পর্ক টিকে যেতে পারে।
32.)
বিশ্বাসের ওপর আমার কোনো বিশ্বাস নেই
কারণ বিশ্বাসঘাতক বিশ্বাস দিয়েই শুরু হয়!
Comments
Post a Comment