গান---১
১.)
#আমরা_যারা_অনুপমিও
যার রঙ লেগে গালে আর সুর সহতালে
তার হাসি ফোটা ঠোঁটে
দূরে জাহাজ রুমালে নাড়ি, গাছের টবের সারি
সন্ধে পেরোতে
যারা খুব পরিপাটি আর এক সাথে হাঁটি পথে যাচ্ছে যে ঠেলে
তারায় বুঝেছে জানি চুপ করে থাকা শ্রেয় বোবা টানেলে
আমি দম ধরে রাখি শুধু মনখারাপের ক্লাসে
জানিনা ক'জনে?
বাজিয়ে বলতে চায় আমাকে আমার মতো রেখে দাও নিজের গোপনে....
তার চৌকাঠ বড়ো প্রিয় সন্ধ্যের শাঁখ বাজে বন্ধুর গানে।।
দূরে সময় পেরিয়ে যায়, কালবৈশাখী কেনে দম ধরা ঘড়ি
আমি হাজার প্রবাসী চিনি যারা ভালোবাসে শুধু অনুপম সুরই।
কিছু পাতলা স্বভাবে খাটো, মায়ের শাড়ীর আঁচল নিছক গোলাপি
আমিও কেমন যেন জল ঝরে যাবে বলে গায়ে নিয়ে মাখি
আমি দম ধরে রাখি শুধু মনখারাপের ক্লাসে
জানিনা ক'জনে?
বাজিয়ে বলতে চায় আমাকে আমার মতো রেখে দাও নিজের গোপনে....
তার গীটারটা বড়ো প্রিয় হেডফোন বেজে ওঠে অনুপম গানে।।
যারা প্রেম মুছে দিয়ে দূরত্ব রেখে গেছে বজায় দু'জনে
তারাই কেবল জানে বাঁচার তাগিদ আছে অনুপম গানে।।
এ গান তাদেরই কথা বলতে চেয়েছে শুধু, যারা এটুকুই জানে
আর মনখারপের রাতেও আলোকে চিনি নেবে অনুপম গানে।।
@সুদীপ্ত সেন
২.)
★কুচকুচে অন্ধকার
জ্বলছে আলো পথের কোণে
নিভছে আলো ধর্মঘটে
পথ ভেঙেছে অবরোধের
আঁধার যেনো সন্নিকটে
সবাই এখন মুখেই কুলুপ। রাষ্ট্র্র -সমাজ- মন্ত্রী নায়ক
নিরব চোখে ভাবছে সবাই ধর্ষকেদের শাস্তি হোক
তবুও আজ উঁচিয়ে কলম, ধরছে না'তো শাসক দলও
ভুলেই গেছে কোনো ঠিকানায়...লিখবে চিঠি কবির কলম।
যতই লেখো বাণীর কথা,
ফেসবুকে হও প্রতিবাদী
মানুষ যখন নিজেই খাদক.....
আপন বাঁচলে বাঁচবে গদি।
এমন কোনো বাতাস নামুক, সেই বাতাসই ভাবিয়ে তলুক
এমন কোনো ঝড়ে উঠে যাক, কোনো কবির নিছক গানে
তোমার দিদি আমারও দিদি হয়, তোমার মাও মায়ের সমান
এমন ভাবেই ভাবনা আসুক নিজের কাছে নিজের মনে।
এমন ভাবেই ভাবনা আসুক নিজের কাছে নিজের মনে।
আজকে তুমি ধ্বংস চোখে
তাকিয়ে ওড়না সরছে যদি
কালকে তোমার মায়ের শাড়ি
অফিস যাবার পথেই সরে
তখন কেমন লাগবে তোমার? তার চেয়ে বরং বদলে ফেলো.....
নয়তো তখন সময় কঠিন....।থমকে যাবে দমকা ঝড়ে।
যতই লেখো বাণীর কথা,
ফেসবুকে হও প্রতিবাদী
মানুষ যখন নিজেই খাদক
আপন বাঁচলে বাঁচবে গদি।
এমন কোনো বাতাস নামুক, সেই বাতাসই ভাবিয়ে তলুক
এমন কোনো ঝড়ে উঠে যাক কোনো কবির নিছক গানে
তোমার দিদি আমারও দিদি হয়, তোমার মাও মায়ের সমান
এমন ভাবেই ভাবনা আসুক নিজের কাছে নিজের মনে।
এমন ভাবেই ভাবনা আসুক নিজের কাছে নিজের মনে।
@ডট.পেন
৩.)
আসল কথা
----------------------------------
ব্রেকআপে একটা গোলাপ
সত্যিকে যায়না ভোলা
বাঁধা হীন শর্ত গুলোই রঙ করেছি।
দু'দণ্ড বসতে হতো
নিমেষে যায়না ভোলা
আমি তোকে শেষ প্রহরেও খুব চেয়েছি।
আমাদের একলা পথে, কুয়াশা আজ ঢেকেছে।
আমাদের বিরুদ্ধতা কেউ দেখেনি
কথা থাক ইচ্ছে মতোই
চুমু হোক ঠোঁট, কপালে
আমি তো ইস্ট্রোজেনের গন্ধ চিনি।
যদি তাও বলতে তুমি
থেকে যাও আর কিছু দিন
আমি যে এমন ভাবে প্রেম শিখিনি।
তাই তো কথার ছোবল, যেন সব স্পষ্ট ছিল
তবু তো সময় ছিল নিজের হাতে।
বিরহের রঙ করেছি
গোলাপি ঠোঁট ছুঁয়েছি
আমি তো বন্ধু হবোই ম্যাঙ্গানেটের
আমাকে মেরেই ফেলো
তারের ওই তারজালিকায়
কিনে আনো একফালি রোদ সেই বুনেটে।
তবু ঠিক খুঁজবে তুমি। আজ নয়, কদিন পরে
তখন আর এদিক ওদিক কেউ যাবে না
আমাদের প্রেম হয়েছে বিরহের পাশবালিশে
দুটি মন আছে তবু খোঁজ পাবে না।
নরম ওই ঠোঁট ছোঁয়ানো আর হবে না
দুঃখে ঘুম পাঠানোর লোক পাবে না
দুটি মন আছে তবু খোঁজ পাবে না
আসলে আমরা কেউই কেউ কারো না.... (২)

Comments
Post a Comment