লোকডাউনের কবিতা
বাঁচার আশায় যেসব মানুষ বেডের ওপর ঘুমিয়ে গেছে
তারাই সঠিক লোকডাউনের সাক্ষ্মী হলো!
বাদবাকি সব অঙ্ক কষে, ফর্দ ধরে বাজার করে...
ফিরলো পথে। দুমুঠো চাল ফোটার জন্য যাদের লড়াই তাদের দেখে।
আমিও এক সভ্য মানুষ, লোকডাউনের বন্দীদশায় চরমতম সুখের ওপর
খাতার পাতায় কবিতা লিখি কিংবা টাইপ।
হঠাৎ যদি সংক্রমণে.....নিথর হয়ে ঘুমিয়ে পড়ি, প্রিয়...।
কান্না গুলো সাজিয়ে নিয়ে হলুদ কোনো গোলাপ দিও.....
ঘরেই বসে!
@সুদীপ্ত সেন (ডট.পেন)

Comments
Post a Comment