এক মজার ও শিক্ষার নাটক
ছেলেটাঃ-
এনেছি যে মাস্ক কুড়ি টাকা করে
ঝুলিয়ে লাঠিতে এনেছি
বাঁচাতে তোমার জীবন আজকে
লোকডাউনেও এসেছি।
নিজেও নিয়েছি একখানা মুখে
বাড়ি গিয়ে ধবো হাত-পা
এগিয়ে এসো বাবুরা এদিকে
এসো বাবু নিয়ে যাও মাস্ক টা।
বাবুঃ- কত করে?
ছেলেঃ- বেশি নয় কুড়ি টাকা
বিশে বিষে বিষক্ষয়।
পৃথিবীর যত বিষ সব যাবে বিশে ধুয়ে।
নিয়ে যাও এক দাম।
বাবুঃ- তাই দাও, তাই দাও নিয়ে যায়।
মেয়েঃ- কত করে বাবু?
ছেলেঃ- এই যে মাসিমা মাত্র কুড়ি
মেয়েঃ- বড়ো আছে একটু?
ছেলেঃ- নানা, মাসিমা। একই সাইজ ছুঁড়ি থেকে বুড়ি।
দাদুঃ- কই রে একটা দে দেখি নাতি?
ছেলেঃ- নাও নিয়ে যাও দাদু।
বড়োছেলেঃ- এই যে ভাই তুমি যে এসময় বাইরে এসেছো তোমার কিছু হবে না।
ছেলেঃ- আগেই বলেছি বাড়ি গিয়ে ধবো হাত পা। আর এখন তো বাজারে মাস্ক নেই তাই সবাইকে দিতে এলাম।
আমার মা বানিয়েছে।মাস্ক বেচে বাজার করে নিয়ে যাবো।
আড্ডা মারা লোকঃ- ওহে বাচ্চা কই দেখি একখান মাস্ক দাও দেখি।
ছেলেঃ- নাও না কাকু। মাত্র কুড়ি।
লোকঃ- কুড়ি তা আমার কাছে তো টাকা নেই।
ছেলেঃ- তাতে কি হয়েছে মা বলেছে পৃথিবীর অসুক। মানুষ খুব কষ্টে আছে। এই নাও তুমি ফ্রীতেই নাও।
লোকঃ-
বাহ বাহ, বড়ো তুমি ভালো ছেলে
কত ভালো কত ভালো
ভালো মায়ের ভালো ছেলে।
দিলে পরে কমে নাতো
বরং ওটা বেড়ে যায় বেড়ে যায়....।
বলো তুমি কি চাও..
কী বর দিতে পারি তোমাকে....।
ছেলেঃ- এমা তুমি ভূতের রাজা।
ভূতের রাজাঃ- হ্যাঁ আমি ভূতের রাজা
বলো তুমি কি নেবে,
যা নেবে তাই দেব...তাই হবে।
ছেলেঃ- ভূতের রাজা তাহলে তুমি বরং পৃথিবীটাকে আগের মতো করে দাও।
সবার আব্বু যেন কাজে যেতে পারে।আমি ও আমার বন্ধুরা সবাই যেন স্কুলে যেতে পারি।
সবার আম্মু যেন কাজ করতে পারে।
ভূতের রাজাঃ-
বেশ বেশ তাই হবে
তুমি যেটা চাও হবে।
কালকে যে ভোর হবে
সেই ভোরে করোনাটা হুস করে উড়ে যাবে, উড়ে যাবে।
আর কি চাও বলো..?
ছেলেঃ-
মানুষে মানুষে যেন মিল থাকে।
আর অর্থনৈতিক সমস্ত কিছু যেন ঠিক হয়ে যায়।
একইভাবে মিলিত ভাবে মমতা দিদা আর মোদী দাদু মিলে কাজ করতে পারে।
সাংবাদিকরা যেন তাদের উসকে ঝগড়া লাগাতে না পারে।
ভূতের রাজাঃ-
বেশ বেশ তাই হবে
দুজনেরই ভালো হবে
বেশ হবে, ভালো হবে, তাই হবে...।
Comments
Post a Comment