|ঝুম এবং বাবাই দা |
যেখানটাতে রোদ পরে রোজ, পাড়ার মোড়ের একটা দোকান
সেখানটাতেই হঠাৎ দেখা... তোমার-আমার।
তারপরে রোজ-রোজই যেতাম। যাওয়ার সময় একটা শালিক
বুঝতে পারি এটা নিছক খামখেয়ালি। আর কিছু নয়...।
তোমার সাথে প্রথম আলাপ ফেসবুক পেজ, 'কালপুরুষে'
দেখা বোধহয় সেদিনই ছিল, তাই ওটাই এখন হঠাৎ দেখা
আর বাকি সময় চাকার মতো পেরিয়ে গেছে... দু-গাল দিয়ে।
মধ্যেখানের ঝড়ঝাপটা নিছক যেন প্রথম ম্যাথের ক্লাসের মতো
মধ্যেখানের খুনসুটি মন নিছক যেন টিফিন পিরিয়ড
মধ্যেখানের মেলামেশা নিছক যেন রূপকথারই এভিডেভিড।
এখন সবই অতীত বেজায়, পাঁচ তলা মল সবই ব্লক
তোমার ফোনের ম্যাসেজ থেকে ফোন কলস্ আর সেসব ছবি।
সেদিনের ওই বাবাই দা এখন একটা দোকান চালায়...
ঝুম এখন নাম করেছে, বইমেলাতে বেস্ট সেলারের প্রথম কবি।
এই যে, হঠাৎ দেখার গল্প এখন শুনছে সবাই, এটা তাদেরই সেই গল্পকথা
আমি একটা নিছক প্রাণী যে কলম হয়ে লিখতে এলাম
ওদের এখন ব্রেকআপ বোধহয় তাই তো তাদের আর দেখি না।
যে পাশ দিয়ে ঝুমের বাড়ি, ব্রেকআপ হওয়ার পরের দিনই বাবাই দা'কে আর দেখি না। অথচ রোজ... যেতো রোজ....
এখন সে এক দোকান চালায়...
হঠাৎ দেখার ভিড়ের মাঝেই ঝুমের এখন দারুণ সু-ডাক
কিন্তু ভেবে ভালোই লাগে তাদের ওসব কাব্যিকথা।
ব্রেকআপ হলেও থাকব পাশে ঝুমের এমন জবাব ছিল
আসলে তা হয় না এমন, জানতো বোধহয় বাবাই দা ঠিক
তাই দুজনেই দু-পাশ দিয়ে নিজের মতো বদলে গেছে
খাটের ওপর "ফের দেখা হোক" ছড়িয়ে আছে একটা মলাট
এক গোছা ওই ফুলের তোড়া, ধূপকাঠিদের ধূপধূপানি
হাওয়ার মতোই মিলিয়ে গেছে হঠাৎ দেখার স্পষ্ট তারিখ।
🚲ডট.পেন (সুদীপ্ত সেন)

Comments
Post a Comment