শীতের সফরনামা
গায়ে থাক সোয়েটার, সোয়েটার গায়ে থাক
গায়ে থাক, পায়ে থাক মোজা জোড়া মোড়া থাক
তার শুধু দাগ থাক স্পষ্ট
লোক থাক রাস্তায়, যারা থাকে সস্তায় তারা থাক।
বাকি থাক যা'কিছু চোখে পরা অভাবের কষ্ট
মিশে থাক কুয়াশা, মিশে থাক হাওয়াতে
মিশে থাক, থাক মিশে, মিশে মিশে যাওয়াতে
মিশে যাক দুটি মন, মিশে যাক জড়িয়ে
মিশে যাক ঢাকুরিয়া লজ্জাকে সরিয়ে।
বেড়ে যাক তোলপাড়, ভেঙে যাক ব্যারিকেড
ভেঙে যাক যুদ্ধ, 'রাম' পাক 'ম্যারি'কে
উঠে যাক সব বিল, উঠে যাক চিৎকার
বেড়ে যাক ঠান্ডা, বেড়ে যাক ধর্ষন
বেড়ে যাক চুপিচুপি শরীরের ঘর্ষণ
বেড়ে যাক জবাবের, জবাবের নেই লোক
বেড়ে চোখ ছলছল পেঁয়াজের দামে হোক।
টোপাটোপ গুড়ে হোক নলেনের সন্দেশ
জিভে হোক, স্বাদে হোক, পিঠে হোক বাড়িতে
যারা খেতে পেলো পাক, বাকি যারা পেলো না
যেন হয় এমনই, এমনটা যেন হয়। দেখলে না তুমি তাকে.....
বাড়ির ওই ছোটো মেয়ে চুপি চুপি রাস্তায় তাকে এসে দিলো না?
তাকে মানে নিরুপায়। যে, পথে হাত পেতে খায়
তাকে মানে ফুটপাতে, ঘুম পেলে শুতে চায়।
এইভাবেই স্বপ্নে শীতেদের বাড়ি হোক
বাড়ি ফিরে এলে পরে পাটিসাপ্টা'টা হোক
খেতেখেতে ধোঁয়া হোক, খেতেখেতে চুপিচুপি
ফোন করে প্রেমিকাকে সে খবরও দেওয়া হোক।
মিশে যেতে যেতে যাক....দূরে যাক যে যাবার
কেউ কাছে এসে থাক, জুড়ে যাক ফের আবার
শুধু থাক শীত রোজ, রোজ রোজ শীত থাক
আর প্রেমিকার শরীরের স্নান করা তোলা থাক
যে প্রেমিক বলেছিল গন্ধটা চিনি তোর
সে প্রেমিক বেঁচে থাক, গন্ধটা নাখে থাক
বাকি যত ন্যাকামু, ব্রেকআপের গোষ্ঠী
এই শীতে তারা শুধু আগুনের কাছে থাক
খেতে মদ বাহানায় ফিস্ট হয়ে বেঁচে থাক।
আর থাক রাত জাগা, পার্কস্ট্রীট জেগে থাক
জেগে থাক হওয়া আর রাস্তারা জেগে থাক
জেগে থাক ঝগড়ার সুরবাৎ জেগে থাক
জেগে থাক মিছিমিছি, একা একা জেগে থাক
যে রোজ ছেড়ে যাওয়া কথা গুলো গাইতো
সে নিজে দূরে গেছে, সেও আজ জেগে থাক
আর রাতে হিম শীতে, কানে গুঁজে হেডফোন এটুকুই স্রেফ শুধু জেনে থাক
যাকে তুমি ছেড়ে গেলে সে, না বলা কথার খোপে তোমাকেই চাইতো
হ্যাঁ, যাকে তুমি ছেড়ে গেলে সে, না বলা কথার খোপে তোমাকেই চাইতো।
🚲ডট.পেন
গায়ে থাক সোয়েটার, সোয়েটার গায়ে থাক
গায়ে থাক, পায়ে থাক মোজা জোড়া মোড়া থাক
তার শুধু দাগ থাক স্পষ্ট
লোক থাক রাস্তায়, যারা থাকে সস্তায় তারা থাক।
বাকি থাক যা'কিছু চোখে পরা অভাবের কষ্ট
মিশে থাক কুয়াশা, মিশে থাক হাওয়াতে
মিশে থাক, থাক মিশে, মিশে মিশে যাওয়াতে
মিশে যাক দুটি মন, মিশে যাক জড়িয়ে
মিশে যাক ঢাকুরিয়া লজ্জাকে সরিয়ে।
বেড়ে যাক তোলপাড়, ভেঙে যাক ব্যারিকেড
ভেঙে যাক যুদ্ধ, 'রাম' পাক 'ম্যারি'কে
উঠে যাক সব বিল, উঠে যাক চিৎকার
বেড়ে যাক ঠান্ডা, বেড়ে যাক ধর্ষন
বেড়ে যাক চুপিচুপি শরীরের ঘর্ষণ
বেড়ে যাক জবাবের, জবাবের নেই লোক
বেড়ে চোখ ছলছল পেঁয়াজের দামে হোক।
টোপাটোপ গুড়ে হোক নলেনের সন্দেশ
জিভে হোক, স্বাদে হোক, পিঠে হোক বাড়িতে
যারা খেতে পেলো পাক, বাকি যারা পেলো না
যেন হয় এমনই, এমনটা যেন হয়। দেখলে না তুমি তাকে.....
বাড়ির ওই ছোটো মেয়ে চুপি চুপি রাস্তায় তাকে এসে দিলো না?
তাকে মানে নিরুপায়। যে, পথে হাত পেতে খায়
তাকে মানে ফুটপাতে, ঘুম পেলে শুতে চায়।
এইভাবেই স্বপ্নে শীতেদের বাড়ি হোক
বাড়ি ফিরে এলে পরে পাটিসাপ্টা'টা হোক
খেতেখেতে ধোঁয়া হোক, খেতেখেতে চুপিচুপি
ফোন করে প্রেমিকাকে সে খবরও দেওয়া হোক।
মিশে যেতে যেতে যাক....দূরে যাক যে যাবার
কেউ কাছে এসে থাক, জুড়ে যাক ফের আবার
শুধু থাক শীত রোজ, রোজ রোজ শীত থাক
আর প্রেমিকার শরীরের স্নান করা তোলা থাক
যে প্রেমিক বলেছিল গন্ধটা চিনি তোর
সে প্রেমিক বেঁচে থাক, গন্ধটা নাখে থাক
বাকি যত ন্যাকামু, ব্রেকআপের গোষ্ঠী
এই শীতে তারা শুধু আগুনের কাছে থাক
খেতে মদ বাহানায় ফিস্ট হয়ে বেঁচে থাক।
আর থাক রাত জাগা, পার্কস্ট্রীট জেগে থাক
জেগে থাক হওয়া আর রাস্তারা জেগে থাক
জেগে থাক ঝগড়ার সুরবাৎ জেগে থাক
জেগে থাক মিছিমিছি, একা একা জেগে থাক
যে রোজ ছেড়ে যাওয়া কথা গুলো গাইতো
সে নিজে দূরে গেছে, সেও আজ জেগে থাক
আর রাতে হিম শীতে, কানে গুঁজে হেডফোন এটুকুই স্রেফ শুধু জেনে থাক
যাকে তুমি ছেড়ে গেলে সে, না বলা কথার খোপে তোমাকেই চাইতো
হ্যাঁ, যাকে তুমি ছেড়ে গেলে সে, না বলা কথার খোপে তোমাকেই চাইতো।
🚲ডট.পেন
Comments
Post a Comment