1.)
১০০% সত্যি
---------------------
জানি তুমিও বদলে যাবে.....
লোহার মতো অতো শক্ত জিনিস যখন মরচে ধরে বদলে যেতে পারে তখন তুমি তো নিতান্তই একটা মানুষ।
তুমি তো বদলাবেই, মানুষই তো বদলায়....!
বদলে যেতে যেতে তুমি আরও কিছুটা এগিয়ে যাবে....
যেরকম একটা পেরেক চুম্বকীয় টান ভেঙে ছিটকে যায় দূরত্ব বেড়ে গেলে
ঠিক সেইভাবেই তুমিও ছিটকে যাবে!
কিন্তু বিশ্বাস করো, তোমার এক্স আমায় কিচ্ছু বলেনি
শুধু আমি মনে করেছি বলেই এসব হচ্ছে
একসময় ভালোবেসে তোমাকে প্রেমিকা করার নেশায় ভালোবেসে ছিলাম।
আর ভেবেছিলাম পাঁচটা বছর কেটে গেলে তোমায় বিয়ে করব।
কিন্তু বিশ্বাস করো তোমার এক্স তোমার বিরুদ্ধে আমায় কিছুই বলেনি
শুধু, আমি নিজেই ইচ্ছে করে একইরমই ভালোবেসে তোমার বিরহের জন্য হাত পেতেছি
কারণ আমি একজন ছেলে হয়ে তোমার প্রাক্তনের পরাজয়'টা মেনে নিতে পারলাম না।
শুনে অবাক হচ্ছেন জানি, তবে ভেতরের গল্পটা আলাদা।
সবটা জানাব না.....
সবাইকে সবটা জানাতে নেই!
🚲সুদীপ্ত সেন(ডট.পেন)
2.)
2.)
টপিকঃ- বন্ধু
নামঃ- আমরা বন্ধু ছিলাম এবং আছি
ধরো মন, ঘুমের কাছে রাত কাঙালি
আমিও ডুব দিয়েছি তোমার চোখে
আজও ফের স্তব্ধ থাকাই শ্রেও আমার
কি রঙের নখপালিস আজ তোমার নখে?
আমিও ভাবতে পারি আর যাবো না
দূর বড়ো দূরের মতোই বন্ধু তুমি
পাশে নই বসেই ছিলাম সেদিন নেহাত
তবু কি করতে হতোই সে দুষ্টুমি?
স্যারকে বললে তোমার পাশের সিটে
কে যেন সিট রেখেছে তবুও আমি...
পাশে এসে বসল নিজের অবাধ্যতায়
চোখ যেন রাগের ঝাঁঝে নালিশগামি।
নেহাত আমি শান্ত বলেই বন্ধু পাতাই
না'তো কে ফিরত সেদিন এমন চোখে
আজও ফের খোঁজ নিই তোর নিজের মনে
কি রঙের নখপালিস আজ তোমার নখে?
লোকে বলে আমরা দুজন প্রেমিক এখন
তুমিও কি এমন ভাবো লোকের বেশে?
বন্ধু, হাত ধরে চললে পরে হয় না প্রেমিক
এমনটা জানিয়ে দিলাম কালপুরুষে।
🚲সুদীপ্ত সেন(ডট.পেন)
3.)
HAPPY SINGLE DAY
--------------------------------
হুম, আজকে সিঙ্গেল ডে
তাই পৃথিবীর সমস্ত তোমার-আমার মতো সিঙ্গেল'রা বুকে পাথর রেখে বলছে HAPPY SINGLE DAY.
বেশ, এবার বুকের পাথরটা নামিয়ে কিছু কথা শুনে যাও
১.) তুমি সিঙ্গেল, দিনের শেষে একটাও ফোন কল তোমায় কেউ করে না।
আচ্ছা নিজের মা'কে কতবার কথা বলো তুমি?
কথা বলে দেখো। দেখবে অনেক বেশি তৃপ্তি পাবে।
ওরা মায়ের সাথে কথা বলতে পারে না কারণ ওরা engage।
2.) মেনে নিলাম ভিক্টোরিয়ার গাছের তলায় বসে তুমি চুমু খেতে পারো না কাউকেই।
তবে ভিক্টোরিয়ার সন্ধ্যেবেলাটা কতটা মনোরম তুমি কি দেখেছো?
যাও আগে ওটা দেখে এসো।
আমি বলছি যারা চুমু খায় তারা সেটা দেখার সুযোগ পায় না।
৩.) প্রেমিকার কোলে মাথা রেখে তুমি শান্তি অনুভব করতে পারোনি কিন্তু বিশ্বাস করো প্রেমিকার কোলের চেয়েও মায়ের কোলের শান্তি বেশি।
তাই, হে সিঙ্গেল একবার মায়ের কোলে মাথা রেখে দেখো...
আমি বলছি অতোটা শান্তি কোনো প্রেমিক তার প্রেমিকার কোলে পায় না।
৪.) তুমি সিঙ্গেল তাই প্রেমিকার পিরিয়ডের দিনে তুমি বলতে সুযোগ পাওনি আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পরো,জল খাও।
দরকার নেই, তুমি বরং তোমার মায়ের পিরিয়ডের দিনে মা'কে রান্নার ছুটি দিয়ে সমস্ত রান্না করে দাও।
না'হয় নুনটা কম-বেশি হবে তবে আনন্দের স্বাদটা অনেক বেশি হবে।
৫.) তুমি সিঙ্গেল তাই কখনো নিজের ওড়না দিয়ে প্রেমিকের ঘাম মোছনি। জানি সেইজন্যেই তোমার আক্ষেপ।
আচ্ছা তোমার বাবা অফিস থেকে ফিরে এলে তাঁর ঘামে ভেজা চশমাটা মুছে দিও কোনো একদিন। দেখবে অনেক বেশি শান্তি।
৬.) তুমি সিঙ্গেল তাই কোনো পুরুষের থেকে একটাও গোলাপ ফুল পাওনি কোনোদিন।
দরকার নেই, না'হয় তুমিই একদিন একটা লাল গোলাপ কিনে তোমার পুজো করা কৃষ্ণ ঠাকুরকে দিও।
দেখবে অনেক ভালো লাগবে.....
৭.) সব শেষে বলি, তুমি সিঙ্গেল বলেই তোমাকে ধোঁকা খেতে হলো না,
সুইসাইড করতে হলো না।
তুমি সিঙ্গেল বলেই হয়তো তুমি ভালো আছো।
এতো কিছু যে বললাম, তা কি ঠিক বলেছি?
যদি বলে থাকি তাহলে এবার বুকে পাথর রেখে নয় বরং একটা কদম ফুলের মতো হাসি হেসে বলো HAPPY SINGLE DAY
আর যারা single টা কাটিয়ে ওঠার জন্য ভাঁটিয়ে বেড়াচ্ছো তারও একটু ভেবে নিও যদি মনে হয় ঠিক বলেছি তাহলে আজ থেকে বাড়ির মানুষ গুলোর সাথে সময় দাও
MIND IT
"ভাঁটিয়ে আবেগীত হওয়া যায় বস্... প্রেম করা যায় না"!!
🚲ডট.পেন
4.)
| আমি তো আর যাবো না |
------------------সুদীপ্ত সেন
যদি জানলার কাছে আসতে
এসে বলতে তুমি, মর্নিং
তবে হাসি হাসি মুখে হাসতাম
যেত ক্লান্তি মুছে জার্নির।
যদি ফোন রেখে দিয়ে বলতে
আমি আসছি, চুল বাঁধছি
তবে নির্ঘাত আমি হাসতাম
আর বুঝতাম তুই আসছিস।
যদি হকচকিয়েই আসতে
টিপ পরোনি, তুমি এসেছো
আমি জানতাম তুমি আমাকেই....
ভনিতা না, ভালোবেসেছো।
ট্রেন পেরিয়ে গেল স্টেশনের
আমি পাইনি তবু খুঁজলাম
খুব চেয়েছি আজ আসতিস
তুই চাসনি সেটা বুঝলাম।
পাশে বন্ধু ছিল টিফিনের
দূর পাল্লার সহযাত্রী
ও মনে মনে কত হাসলো
তুই নিরিখে কান পাতলি।
5.)
#কেমন যেন
---------------সুদীপ্ত সেন
আজকে তোমার চোখের নীচে কেমন একটা বিস্বাদ ছিল
আজকে তোমার মুখের মধ্যে কেমন একটা থমথমে ভাব
আজ যদিও আকাশ খুবই মেঘলা ছিল,
হয়তো সেই জন্যেই!
ট্রাম পেরিয়ে দেখব বলেই পেরিয়ে আসা
ইচ্ছে ছিল শাড়ির সাথে পাঞ্জাবীকে মিলিয়ে দেব
আর কিছু না, কেবল তোমার চোখের নীচে বিস্বাদ ছিল!
শুধলে তুমি বলবে না ঠিক এড়িয়ে যাবে তাই বলিনি
আর তাই কবিতা এইরকমই
নাম দিয়েছি থমথমিয়া
জানো তো সোনাই, এই পৃথিবীর কোনোদিনই কেউ কারো না!!

Comments
Post a Comment