১.)
কবিতাঃ-
লক্ষ্য করুন তো...
-----------------------------
আগে যখন খুব জেদ করতাম.....
অজস্র বকা খেতাম
এখন তেমন জেদ গুলোকে শুনতে হয়
চাহিদা পূরণ করতে ইচ্ছে হয়
কখনও কখনও ফ্ল্যাটের EMI টা দিয়ে টানাটানি হলেও চাহিদা পূরণ করতে ইচ্ছে করে
আবার কখনও বকে দিই।
জানেন, আগে আমার বুলেট কিনতে ইচ্ছে করত
এখন গাড়ি কিনতে ইচ্ছে করে
আগে আমার খুব মনে হতো কয়েকটা দিন একাই কাটাব পাহাড়ে
এখন ছুটি পেলেই সবাই মিলে যেতে ইচ্ছে করে।
প্রথম প্রথম যখন চাকরি করতে এসেছি আমার চেয়ে বেশি বেতন পাওয়া লোকটাকে দেখে আমারও ইচ্ছে করত কিং সাইজ কেনার।
এখন জমাতে ইচ্ছে করে, ২ টাকা বাড়তি খরচ টাও কেমন জানি অহেতুক মনে হয়
কিন্তু যখন ছোটো ছিলাম তখন কত ১ টাকা আমি জ্যেঠুর কাছ থেকে চেয়েছি।
তা দিয়ে পপিন্স খেয়েছি, বাদাম ভাজা খেয়েছি, আরও কত.....
আজ মনে হয়, সেই সমস্ত ১ টাকা যদি জমিয়ে রাখতাম তাহলে আজ বোধহয় আমার অনেক টাকা হতো, অন্ততঃ বাস ভাড়া দেওয়া তো হতো...
প্রতিদিনের যাতায়াতটাও একটা খরচ।
আগে মনে হতো একটা বিশাল মাঠে ছোট্টো কুঁড়েঘর করব
এখন নিজের একটা বাড়ি করতে ইচ্ছে করে।
ছোটোবেলায় আমার খুব ইচ্ছে করত ম্যাজিশিয়ান হওয়ার
সেবার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে মেয়েকে ম্যাজিশিয়ান সাজিয়েছিলাম
ও প্রচুর খুশি হয়েছিল
আর এখন আমার দায়িত্বশীল বাবা হতে ইচ্ছে করে।
একটু লক্ষ্য করলে দেখবেন, আমাদের ছোটোবেলার সমস্ত ইচ্ছেগুলো, সমস্ত খামখেয়ালিপনা আজ দায়িত্বতে কনভার্ট হয়ে গেছে
তাই হয়তো কবি বলেছিলেন.....,
"ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে"
---------------------------------------------------
২.)
তোমাকে হতে হবে না
-----------------
তোমাকে আর পাঁচজনের মতো সিগারেট ধরাতে হবে না
তোমাকে রজনীগন্ধা খেয়ে তার ধুলো গুলো দাঁত আর জিভের মাঝে রেখে (সিক)করে ফেলতে হবে না
কিংবা অমিতাভ বচ্চনের মতো গলার স্বর নেই বলে দুঃখ পেতে হবে না।
তোমাকে বলতে হবে না আমি কাঁদব কেন? I am a man
তোমাকে বেশি সাজিয়ে কথা বলে মেয়েদের কথার ফাঁদে ফেলতে হবে না
তোমাকে সরকারি চাকরি পেতেই হবে এমন কোনো দিব্যি নেই
অনেক পুরুষ রয়েছে যারা প্রেমিকাকে জন্মদিনে দামী গিফট না দিয়ে ৫ টাকা দিয়ে কিনে হলুদ গোলাপ দিয়েছে।
তোমাকে বাবা-মাকে ছেড়ে দিয়ে বউ-এর কথায় নাচতে হবে না
এখনও অনেক মেয়ে আছে যারা পরিবারের সাথে থাকতেই পছন্দ করে
তোমাকে ড্রিংক করতে হবে না,
বাড়িতে না খেতে পাও তাই বলে মেয়েদের ইম্প্রেস করার নেশায় একটা DSLR কিনতে হবে না বা তোমাকে তোমাী বাবার টাকায় KTM কিনে দিনরাত চড়ে বেড়াতেও হবে না
আর এই সময়ে দাঁড়িয়ে তোমাকে বিরাট কহলির মতো দাড়ি রাখতেও হবে না
আমি অনেককে দেখছি যারা সরকারি চাকরি করে না, এমনকি দাড়িও নেই,KTM নেই, খুব মূল্যবান DSLR টাও নেই অথচ সস্তার সাইকেল ব্যবহার করে, লোকের দোকানে কাজ করে এসে তার প্রেমিকাকে নিয়ে ফ্লোটিং মার্কেটে ঘুরতে এসেছে।
তোমাকে ইংরেজি কথা বলে শুধু মাত্র গার্লফ্রেন্ড জটাবার জন্যে মরিয়া হয়ে ওঠতে হবে না কারণ এখন অভীক রায়ের বাংলা কবিতা শুনিয়েও গার্লফ্রেন্ড জোটে।
তাই এই সময়ে দাঁড়িয়ে এগুলো কিছুই তোমায় করতে হবে না
বরং এক গাল দাড়িতে ইম্প্রেস না করে ভালো মানুষ হয়ে ওঠতে পারলে অনেক বেশি বেঁচে যাবে
কারণ অনেক মেয়ে আছ যারা ব্যমকেশে দাড়িহীন অনির্বান,আবির,এবং যিশু দা দেখেও ক্রাশ খায়
তাই বলে তোমাকে রহস্য হতে হবে না বরং সমাজের রহস্য ভেদ করে একটা মানুষ হও
কারণ এখনও আছে, যারা six pack হয়, প্রেমের জন্য একটা ভালো মনের মানুষ খোঁজে
হ্যাঁ এখনও আছে যারা সরকারি চাকরি খোঁজে না বরং তারা খোঁজে, তার প্রিয় মানুষ দিনের শেষে ক্লান্ত হয়ে ফিরে এসেও তার কপালে যেন একটা চুমু দেয়।
@সুদীপ্ত

Comments
Post a Comment