নাছোড়বান্দা মেয়ে
---------------১----------------------
ধোঁয়ার খবর কেউ রাখে না, উড়ন্ত সেই ধোঁয়ার খবর
ছেলের তখন মেজাজ শরীর ক্লান্ত হয়ে অফিস ছুটির।
প্রত্যেকদিন আসত ছেলে সন্ধ্যে হতো কলেজ স্কোয়ার
তখন স্কোয়ার তাপ বিকিরণ, মিলিয়ে যেত প্রচুর জুটি।
হঠাৎ সেদিন আলত হয়ে উড়ল ধোঁয়া ছেলের ঠোঁটে
এমন সময় ক্লান্ত চোখের সামনে প্রচুর প্রেমের গ্যাদার
হঠাৎ কেমন পিছলে গিয়ে চোখ চলে যায় কানের দুলে
মেয়েটা কিন্তু মেডিকেলের, নার্সিং মেয়ে, second ইয়ার।
এইরকমই চলল তাদের আলাপ-বিলাপ, প্রথম কথা
তারাও এখন দুই-সুজনে মিলিয়ে গাছে বসতে পারে
তারাও দুজন সন্ধ্যে হলে উঠত গায়ে কলেজ স্কোয়ার
এবার তারা বিদায় জানায় ঠিক ঠিকানায় নিজের ধারে।
--------------২-------------------
বর্ষা বিকেল গল্প হতো সেই মেয়েটার ছোট্টো বেলার
গল্প হতো অনেক কিছুই, গল্প গায়ে আলোর চলন।
একটু করেই কেমন যেন গড়িয়ে এলো কাছে আসা
ভিজত ভিজে শরীর দুটো তাপের গায়ে তাদের গলন।
একটা কেবল তুফান ছুটে ছিটকে এলো ভাগ্যরেখায়
সব স্বপ্নই এদিক-ওদিক টুকরো স্মৃতির জাল বুনেছে
থমকে গেল আলাপ যত কথার গায়ে সুতোর বুনন
নাছড়বান্দা মেয়েও কিন্তু শক্ত মনে সব শুনেছে।
একটা কলেই বলল ছেলে, বিদায় জানাই, ভেবো অতীত---
আবার তুমি নতুন করে অন্য কোথাও বন্ধ হইও।
মেয়েটা কিন্তু মানতে নারাজ, তা একটা চুমুই বুঝিয়ে দিলো--------
বরং এবার থেকে সব বিপদেই তোমার পাশে আমাকে নিও
বেশ, এবার থেকে সব বিপদেই তোমার পাশে আমাকে নিও।।

Comments
Post a Comment