বিলীন
----------সুদীপ্ত সেন
ফ্রিজ খুলে বরফের গায়ে একটা সমুদ্র লিখে গেছিলে তুমি
আর চাদরের গায়ে রেখে গেছিলে তোমার মন।
আজ যদি সে কথা তোমায় বলি
তাহলে তুমি বলবে ভুল গেছি কিংবা বলবে পাগল
অথচ সেই চাদর আমি খুব সযত্নে রেখে দিয়েছিলাম নিজের কাছে।
উড়ন্ত ঘুড়ি উড়ে যাওয়া বিকেলে তুমি আমায় বলেছিলে আজ রাতে ঝড় হবো----
তোমার বুক,চোখ,চুল,এমনকি নাভির তলদেশ অবধি ঝড়ের হাওয়া তোমায় বুঝিয়ে দেব।
একদিন,স্বপ্নে ঘুম ভেঙে ভোরবেলা উঠে বলেছিলে
এই সোজা রাস্তা বরাবর যেতে যেতে, একটা চৌরাস্তায় বিলীন হয়ে যাবে
তোমায় বুকে আঁকড়ে বলেছিলাম বিলীনতা কাটিয়ে উন্মাদের মতো কলাহোল করে তোমায় নিয়ে আসব বিলীন থেকে।
আজও মনে পরে----
আরও বেশি মনে পরে, বিলীনতার কাছে আমি হার মেনেছি
কিন্তু আজও সেই চাদরের গায়ে তোমার মন রাখা আছে সযত্নেই।

Comments
Post a Comment