১.)
ধ্বংস
এতো হিংসা, এতো যুদ্ধ
তবু কবিতা লেখে বৃদ্ধ।
চাই ঘন্টা, থাকি কোরানে
সব সত্যি লেখা পুরাণে?
এতো বুলেট, নীচে রক্ত
তাও শত্রুর কত ভক্ত।
ওরে ধর্ষক, ওরে গীর্জা
তবু বন্ধু শুভ-মির্জা।
পাতা খসে যায়, মরে শিশু
ক্রুশ বিদ্ধ হয় যিশু।
তবু ইশ্বর, তবু আল্লাহ্
সব চুপচাপ দুই পাল্লা।
🚲সুদীপ্ত
২.)
[ রূপম ও সোমা ]
পথের সাথে সাইকেলে রোজ তোমার-আমার স্কুলের পড়া
এক সময়ে চলব তবেই ঠিক সময়ে যাওয়া হবে
তোমার জন্য নষ্ট করে ভাত দিয়েছি খাক ওই চড়াই
একটু দেরি হলেই তুমি দলছুট আজ হতই তবে।
সাইকেলে রোজ যাওয়ার সময় তাকাও যখন প্রেসার বাড়ে
শাল বন পথ বুঝতে পারে এদের বুঝি প্রেমেরবিলাস
ভয় পেয়েছি তবুও তোমার তাকানোতেই নজর কাড়ে
একটু তোমায় ছুটির পথেই ছোঁয়ার জন্য চাই অছিলা।
ছুটির পথে তাই চেয়েছি। শান্ত দুপুর একটু তাকাক
শান্ত সবই শালের পথে নির্বাক সব এদিক-ওদিক
শুকনো দুপুর তবুও শুধু সুযোগ গুলো হাতড়ে না পাক
এটাই বোধহয় লক্ষ ছিল, বজায় তোমার আজ অবধি।
বলেই দেবো আজকে সোমা, সঙ্গে যাবি আজকে কোথাও
ওই নদীর ধারে বসব নাহয়, বিকেল বেলার শান্ত বালি
বললে তুমি বসব শুধু আর কিছু না,অসভ্যতাও
আমিও হাসি নরম করে, রাজি হয়ে তাতেই চলি।
বৃষ্টি হলো দেদার পথে শান্ত বালি আরও নরম
সোমা তোমার চুলের খোপা দাও খুলে দাও সমস্তটা
ইচ্ছে তুমি খোপার সাথেই নিজের থেকেই উজাড় করো
রূপম তুমি ভয় পেও না এটা স্পার্ম নয় ঠিক, ঘামের ফোঁটা।
৩.)
#ভোটের_পেগ
উড়ছে ধুলো, মাইক গুলো
বেজায় খুশি শ্যামল
কোন দলটা এগিয়ে যাবে
ঘাসফুল না নাঙল।
লিখছে তুলি দেওয়াল গায়ে
বলছে বাণী নেতা
খুব রোদ তাই সানগ্লাসটা
ভাবছে লোকে কেতা।
ডুবছে চায়ে, গুনছে পটা
চায়ের দোকান ভীড়ে
খুব গরমে মিছিল এলে
বাতাসা আর চিড়ে।
সন্ধ্যেবেলা তর্ক জমে
তর্ক জমে পাহাড়
বন্ধু তুমি বিরোধী দলের
তর্কে তবু বাহার।
ভোটের দিন, পটলা'টাকে ডাকতে গেলে-------
বলল দাদা দাঁড়াও তুমি
মনে করি তাদের
কাল রাতে পেগ খাইয়েছিল
কোন দলটা আগে!!
🚲সুদীপ্ত
৪.)
#BOOK_দিন
-------------
কাকা বলে বই পড়
কাক বলে যা
জলে মোষ ডুবে গিয়ে
ভিজিয়েছে গা।
সেই দেখে ছুটে যাবো
আনন্দ নিতে
বই ফেলে প্রকৃতির
শেখো কোলে-পিঠে।
বই পড়ে কত জন
গুরুজন ফেলে দেয়
মনীষিটা হতে গিয়ে
অমানুষ হয়ে যায়।
তার চেয়ে বই থাক
আগে প্রকৃতিকে জানো
ভয় নয় ভালোবেসে
গুরুজন মানো।
তাই কোনো জোর নয়
যেটা করে করুক
ছোটো থেকে ভালোবেসে
প্রকৃতিতে বাড়ুক।
🚲 সুদীপ্ত সেন
৫.)
#ব্রেকআপ
একটা বাচ্চা মেয়ে, কোথা থেকে এসে বলে। এই নাও একখানা ফুল
আমি তো ড্যাম শিওর, মিটিয়ে পয়সা দিয়ে। ফুলের গায়েও থাকে ভুল।
তবু তো নিতেই হলো। গন্ধ ছড়িয়ে গেছে। বলেছে বাচ্চা মেয়ে তাই
আমি তো দাঁড়িয়ে ছিলাম। মেয়ে তো মিলিয়ে গেল ঠিক তার বাড়ি যেথায়।
এতো তো দেখছি সবই, তবুও স্নিগ্ধ হয়ে গন্ধ ফুলের কাছে ঋণী
এতো বছর গেলো। পথের ভাঁজেই কত ফুলের দোকান ছিল, তবু তো কখনো কিনিনি!
দু-দিন পরেই ফুলে ঝরবে গন্ধ সবই, শূন্য প্রেমের মতো হয়ে
এরমই হওয়ার ছিল। দু-দিন বেসেছি ভালো। কিনেছি কারণ ছিল মেয়ে!

Comments
Post a Comment