#এক_বসন্ত_পরে_ফের_বসন্তে
------------------------------সুদীপ্ত সেন(ডট.পেন)
একই পাড়া গলি, এঁদো নর্দমা তার ওপরে ভীড় যত----
তবু প্রতিদিন যেতেই হতো, সেই ভীড় ঠেলে,সেই এঁদো গলি, সেই নর্দমা----,
টিউশন ছিল ছুতো।
আসলে এ ছুতো চাহিদার ছিল, চাহিদাও ছিল ছেলের
সেই নীচু পাড়া গলিতে থাকতো ফেসবুক ঘাঁটা পেলে।
টিউশন পথে এগিয়ে গিয়েছি,পাশ কাটিয়েছি পেলের
একবার যদি তাকাত ছেলেটা,যদি দেখত চোখ মেলে--
বলে দেওয়া যেত। না'তো অন্ততঃ নামটা জিজ্ঞেস করা হতো
সেই কুচকুচে কৃষ্ণবর্ণ, লম্বা হাইট পেলের।
এভাবেই ছিল আড়চোখে দেখা, এভাবেই ছিল পেরিয়ে পেলেকে টিউশনে যাওয়া
এভাবেই ছিল, বেশ চলছিল,নীচু পাড়া গলি,
মনের চাহিদা প্রেম
মুঠো ফোন হাতে করে ছেলেটাও খুব তাকাত কিন্তু
বোধহয় বুঝত আমার মনের চাওয়া।
তবুও ছেলেটা বলতনা কিছু,তবুও ছেলেটা চুপ
হঠাৎ একদিন এক বসন্তে এক গাল হাসি হেসে ফেলেছিল পেলে।
বুঝেছি এবার, সেই কুচকুচে কৃষ্ণবর্ণ, আদতে ভীতু ছেলে।
বহু পরে কথা হয়েছিল তার সাথে
আর ততদিনে টিউশন হবে শেষ।
সামনে আমার HS ছিল,খুব মনে আছে, ঠিক মনে আছে বেশ।
বসন্ত ঠিক পেরিয়ে গিয়েছে আজ, আবির না ছুঁয়ে HS কেটে গেছে
আজও সেই পাড়া, এঁদো নর্দমা, সেই পেলে
আজও কি দাঁড়িয়ে আছে?
না, পেলের খবর পাইনি আজও,জানতে পারিনি খবর
HS ফেলে গ্রামকে কাটিয়ে, পড়তে এসেছি শহর।
সেই বসন্ত পেরিয়ে গিয়েছে, আজ এক বসন্ত পরে
ফের বসন্তে সে কি আসবে? এই শহরে সে কি আসবে?
সেই কুচকুচে কৃষ্ণবর্ণ, নাম না জানা পেলে,তার ভয়কে ঝেড়ে ফেলে?

Comments
Post a Comment