সঞ্চয়িতা,তুমি একটা সাধারণ মেয়ে আর তার চেয়েও সাধারণ তোমার চোখ!
তোমার সামনে পাঁচটা পাথর এনে দেব
যাদের নাম দেব পৃথিবী,বুধ,মঙ্গল,নেপচুন,প্লুটো
আর তুমি বেছে নিলে প্লুটো।
সঞ্চয়িতা, তুমি একটা সাধারণ মেয়ে আর তার চেয়েও সাধারণ তোমার চোখ!
কলেজে কোনো প্রফেসর তোমার দিকে তাকাবে না,
তোমার জন্য কোনো ছেলে অপেক্ষা করে না,
এমনকি তোমার জন্য ফেসবুকে কেউ একপাতা বা অন্ততঃ খুব জোরালো দুই লাইন লিখবেনা।
অথচ কতদিন তোমার টিউশনের স্যার তোমাকে বাহবা দিতে গিয়ে তোমার পিঠ ছুঁলো,
কিংবা পাড়ার সেই ছেলেটা তোমার দিকে কেমন করে তাকাল,
আর যে লোকটাকে তুমি এতদিন কাকু বলে ডাকলে আজ সেই লোকটাই তোমাকে বাস না পাওয়া রাস্তায় ওর গাড়ীতে করে পৌঁছে দিলো না।

অথচ.........
এই সাধারণ চোখের জন্যই ওই বড়োলোক ভিক্ষুকটা ১০ ভরি সোনা আর ৫ লক্ষ টাকায় রাজি হলো!
কিউট না?
🚲সুদীপ্ত
https://youtu.be/PjZNtDXRz8w

Comments
Post a Comment