চোখ খুলে যেত যদি
-------------------------------
প্রতিদিন একটা একটা করে চোখ খুলে গেলে
বাসের প্রতিদিনের সেই ভদ্রলোক একটু ভয় পেত
কিংবা তুমি ওই বোরখা পরা মেয়েটার চোখ দুটো দেখেই প্রেমে পরতে
আলাদা করে শরীর দেখার বাহানায় বোরখা খুলতে চাইতে না।
প্রতিদিন একটা একটা করে চোখ খুলে গেলে
তোমার প্রেমিকাও বুঝে যেত তোমার ওড়না ভালো লাগে, খোলা গায়ের চেয়েও
কিংবা তোমার অফিসের সহকর্মীটাও তোমাকে
ঘেমে যেতে দেখেও ভুল করেও তাকাতো না।
প্রতিদিন একটা একটা করে চোখ খুলে গেলে
ধর্ষকেরাও আঁতকে উঠতো অন্ততঃ বা হয়তোবা!
আর HS-এর পরীক্ষার্থী সেই মেয়েটা,যাকে বারবার দেখতে হচ্ছিল আমার লেখার সময় স্যার তাকাছেন কিনা-----,
তাকেও আর তাকাতে হতো না।
প্রতিদিন একটা একটা করে এভাবেই যদি চোখ খুলে যেত
তাহলে গোপনে গর্ভপাত ঘটত না.......
কিংবা মাসিমা ম্যাজিকের মতো বুঝে যেতেন তার নাতনিও একজন মেয়ে!
ঠিক এভাবেই যদি, প্রতিদিন অন্ততঃ একটা করে চোখ খুলে যেত
তাহলে সেই গণিকারও এই বসন্তে একটা প্রেমিক হতো!
শুধু, এই চোখটা যদি খুলে যেত !!!
চোখের খুব অসুখ, জানেন........
🚲সুদীপ্ত(ডট.পেন)
Comments
Post a Comment