প্রমিসটা মনে থাকবে
---------------সুদীপ্ত সেন(ডট.পেন)
আমাদের সম্পর্কটা ছিল একটা গ্রীষ্ম রোদের মতো
প্রত্যেকদিন বিকেলবেলা সে ফুরিয়ে যেত।
আমাদের সম্পর্কটা একটা পুকুরের মতো ছিল
দুবছরে দু-বার জলসেচ করা হয়েছে।
মাছ থাকে অথচ তাদের সংসারটা থাকে না।
নতুন নতুন ডিম ফেলা হয়, আবার অন্য মাছের ঘর তৈরী হয় কিন্তু সবটাই নতুন
অথচ আমাদের সম্পর্কটা ছিল।
তুমি ঠিক কি চাইতে আর কি চাইতে না আমি বুঝিনি
গ্রীষ্মের রোদ বিকেল বেলা ফিরে যাওয়ার আগে গ্রীষ্মও ঠিকঠাক বোঝে না, এটা নিশ্চিত। কেন গেলো রোদ ?
তবুও নিবিড়ভাবে গ্রীষ্ম রোদকে ডাকতো
আয় ওই গুরুটার গায়ে পড়তে হবে, চাষীটাকে অসুস্থ করতে হবে, স্কুলের ম্যাডামটা ছাতা নিয়ে আসতে ভুলে গেছে ওকে তুই চরম শাস্তি দে রোদ, চরম শাস্তি দে......
ঠিক যেরকম শাস্তি তুই আমাকে দিলি।
মেঘটার নাম ঠিক করা হয়ে গেল,
এই মাসটা পেরলেই বর্ষা আসবে অথচ প্রকৃতির কিরকম খেলা রোদ, তুমি থেকেই গেলে, গরমের ছুটি পড়ল অথচ বর্ষা এলো না তার বদলে এলো ঝড়, পড়ল শিলা।
আমাদের সম্পর্কটা শেষ কাউন্টারের মতো আধো আধো করে জ্বলতে জ্বলতে দুপ করে নিভে গেল আর রাতের ব্যালকনিতে পড়ে থাকল একটা প্রমিস.....!
মনে থাকবে।

Comments
Post a Comment