Skip to main content
#গান
১.)
এভাবে আঁতলেমি তোমাকেই মানায়
শহুরে শয়তানী রাত্রী বারোটায়।
কি জানে কিভাবে হচ্ছে সব কামায়
তবু থাক সবই শুধুই তোকে চাই।

আলোতে বর্ষাতে বসন্তে যে তুই
তোমারই নাখছাবি ভাবছি বসে ছুঁই
তবু কি বলতে চাই মন তোমায়?

জানেনা জানিনা তোর পাড়া বাড়ি
তবু পাশকাটা কাটি খুবই দরকারই
তবু কি বল মন তুই আমার হবি
ঘুমের আঁচলে ঘুম পারাবি কি

তবে তা বলব তাই--------
ভেবেছি তোর পাড়ায়।


আমার চাপদাড়ি তোমার আপদারি মন
আমার পাঁয়চারি থেমে চলা কিছুক্ষণ

তোমার টিউশনি সাইকেলে আমি
পিছু নিয়েছি তাই

জানেনা জানিনা তোর পাড়া বাড়ি
তবু পাশকাটাকাটি দরকারই
তবু কি বল মন তুই আমার হবি
ঘুমের আঁচলে ঘুম পারাবি কি

তবে তা বলব তাই--------
ভেবেছি তোর পাড়ায়।


২.)
আমি বারবার ফিরি
কামড়ে তোমার বুক
নরম ঘাসের ডগায়
আমি ফেরত পেয়েছি সুখ।

তবু কোকিলের ডাকে ককটেল দিয়ে
সকালের ব্রেকফাস্ট
আমি অগোছালো কিছু রঙিন আকাশে
সাজবো সানগ্লাস।
তুমি কবিতার খাতা পোড়াতে পারোনি
শুধু পুড়িয়েছ  ঘর
আমি নিরুপায় হয়ে শুয়ে পরে থাকি
থার্মোমিটারে জ্বর।

তবু ফিরে ফিরে গল্প লিখেছি, জানবেনা বালুচর।
শুধু তাই
তুমি আবার আসবে চাদর পেতেছি  রাতের বিলাসিতায়......


৩.)
গায়ে তোর আবির রাঙা মন
পারলে থাকতি কিছুক্ষণ
দু-পায়ে নৌকো ডুবি ভর
হাওয়া দিলে ভাসবে বালুচর

তবু তুই
তবু তুই আমার হতে হতেই
হঠাৎই ফসকে গেলি......

নিরুপায় গল্প গুলো তোর
মনে তো থাকছে সিঁধেল চোর
হাতরে কাটছে দেখি মন
পারলে থাকতি কিছুক্ষণ

তবু তুই
তবু তুই আমার হতে হতেই
হঠাৎই ফসকে গেলি.....

যেন হাওয়া দিচ্ছে তবু আজ
আসবেই নতুন শাড়ীর সাজ
আজ কি নখপালিশের রঙ
খোঁজ নিলে হচ্ছে বেশিই ঢং

তবু তুই
তবু তুই আমার হতে হতেই
হঠাৎই ফসকে গেলি.....


কিভাবে আঁচল পাতে মন
কিভাবে রাস্তা ধরে রাত
এভাবেই সময় কিছুক্ষণ
থমকে দাঁড়িয়ে থাককু হাত

তবু তুই
তবু তুই আমার হতে হতেই
হঠাৎই ফসকে গেলি.....


@সুদীপ্ত সেন(ডট.পেন

৪.
যদি তুমি শহরের গায়ে লিখে দিতে পারো তার নাম
যদি তুমি ক্লোরোফিল মেখে গায়ে হাতে পায়ে করো স্নান
যদি তুমি বাড়ি ফিরে এসে বিশ্রামে চুমু খেয়ে যাও
তবে তুমি জেনে রেখ প্রিয়তমা মাঝপথে ফিরে এসে আমি আজ তোমার হলাম।

যদি তুমি দূরীবনে কাছে এনে রেখে দাও স্মৃতি টুকু আজ
যদি তুমি গীতার গায়েই ভালোবাসা দিয়ে আঁকো তোমার ভোরের নামাজ
যদি তুমি আলোচনা ফেলে, গায়ে মাখো সারাদিন কেটে আসা সূর্যের রঙ
তবে তুমি জেনে রেখ প্রিয়তমা মাঝপথে ফিরে এসে আমি আজ তোমার হলাম।

যদি তুমি -----(৩)

যদি তুমি বলো, গায়ে মেখে নেব কাদা
গল্প বানাব, বানিয়ে সাজাব কোনো রাজা

যদি তুমি

নরম ঘাসের গায়ে লিখে দেব আমি আজ তোমার হলাম।

৫.)
600 EQR -puja song
----------------------------------
গানের নামঃ-
600 EQR এর মতো শক্ত-পোক্ত প্রেম হোক এবার পুজোয়।
lyrics :- সুদীপ্ত সেন
------------------------------------------------------------

আলোতে জ্বলে গেল তোরজোর সবকিছু
শরতে মেঘ এসে থাক
তোমাকে ঘুম দেব ঘুম ঘুম ঘুম চোখে
পোহালে সপ্তমী রাত

উঠে আসা রোদ ঠিকরে পড়ুক, শহরে তুমি নেমে যাও
কালকে একসাথে সবাই চড়ুক, প্রেমিকা তুমি এসে যাও

পালালে খবর সেই কবে, শুনেছি আজ তুমি আসছো যে
সেই তো পালালে সেই কবে, তবু এ পাড়ায় আসছো যে

আমি তো খুশি এই পুজোই, তুমি তো আসছোই এই সুযোগ
এবার বলে দেব কান পেতে থেকো, তুমি আমার  ঠিক কিযে

অঞ্জলী দেব একসাথে তাই, প্যান্ডেলে মিশে গল্প সাজাই
তোমার পাড়াতেই তোমাকে গিয়ে বলে দেব। এবার ভালোবাসা চাই....

এসো পুজো পুজো কাশ ফুলে, এসো মা তুমি আজ
600 EQR এর মতো ইচ্ছে প্রেমিক সাজার।
















Comments

Popular posts from this blog

ছোটোবেলার সেই অদৃশ্য হয়ে যাওয়া ক্যাসেটের অপেক্ষার কথা মনে পড়ে যাচ্ছে, মজা হচ্ছে...

তখন খুব ছোটো। বড়দার বাড়িতে তখন গুচ্ছের গানের ক্যাসেট। তাতে নচিকেতার গানে ভরা। টেপ রেকর্ডে চালিয়ে শুনতে হত। আমাদের বাড়িতেও ক্যাসেট চলত। টেপের পাশে থাকেথাকে সাজান থাকত ক্যাসেট। পরীক্ষার ছুটিতে বড়মাসির বাড়িতে গেছি বহুবার। রবিবার মাংস ভাত খেয়ে দুপুরে মাটির ঘরটাতে আমাদের ঘুম তাতে চলছে নীলাঞ্জনা, বৃদ্ধাশ্রম আরও কত....। একবার এক লিভাগর্ড বিক্রেতার কাছে অতনু বর্মনের কবিতা (পাবলুর মা ঘুমিং গেলা) গুচ্ছ ব্ল্যাঙ্ক ক্যাসেটে রেকর্ড করে নিয়েছিলাম৷ পরে সিডি এলো, ডিভিডি এলো, তখন রিলের ক্যাসেট বদলে গেল। কিন্তু ক্যাসেট চলতেই থাকল নিজেকে বদলে নিয়ে।  তখন নতুন অ্যালবামের ঝোঁক, ভাঙা ক্যাসেটের রিল জড়িয়ে কত খেলেছি আমি আর অপ(আমার বন্ধু), তখন সংগীত শিল্পীরা টেপের ভেতর, সেইভাবে দেখা বলতে ক্যাসেটের কভারে তাঁদের কারোর কারোর ছবি থাকত। তখন তো আর ফেসবুক ছিল না। পরে মোবাইল এলো, গানের ঝাঁক এলো, চট করে কপি আর পেস্টের যুগ এলো। ঠিক যেমন ক্যাসেট বদলে গেল, নচিকেতাও বদলে গেল আসতে আসতে।  মোবাইলে তখন আলাদা আলাদা ফোল্ডার, রুপম ইসলাম, চন্দ্রবিন্দু, ক্যাকটাস, শহর, অনুপম রায় ইত্যাদি। তারপর আসতে আসতে অ্যালবাম হল দৃশ্যমান মা...
  ১.) কলেজে পড়তে পড়তে কাউকে ভালোলেগে প্রেমে পড়াটা খুব সহজ দু-চারটে ক্লাস বাঙ্ক করে এদিক সেদিকে করে ঘুরে বেড়ানোটাও সহজ। সবে মাত্র ১৯-২০ বছরের এক কলেজ স্টুডেন্ট তখন বোধহয় জীবন জানলেও জীবনবোধটা জানে না তাই তার কাছে তখন সতেজ স্বপ্নে এক বুক আশা নিয়ে হাসতে হাসতে, পার্কে চুমু খেয়ে কাটানো'টা জাস্ট ফ্যান্টাসি ছাড়া আর কিছুই নয়। কলেজ ফুরিয়ে গেলে, কোনো কোনো প্রেমিকার বিয়ের জন্য বাড়ি থেকে চাপ দেওয়া হলে প্রেমিকের কাছে তখন সেই ফ্যান্টাসিটা আর থাকে না তাই সেদিন হয় তাকে সুইসাইড করতে হয় নয় বলতে হয় বিয়ে করে নাও।  অথচ ততদিনে তারা একসঙ্গে  ওল্ড মঙ্কের ছিপি খুলে একটা  দ্য স্টারি নাইট দেখে নিয়েছে চকলেটের গন্ধে৷  জীবন আর জীবনবোধ এই দুই-এর মধ্যে বিস্তর ফারাক বন্ধু,  জীবন মানে  zee Bangla নয়! তাই সাহস দেখিয়ে একটা দ্য স্টারি নাইট দেখার আগে, জীবনে সঠিক ভাবে দাঁড়িয়ে যাওয়ার জন্য অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ।  যাতে করে সারাজীবন নিজেদের স্বপ্ন গুলো হারিয়ে না যায়। 🚲ডট.পেন  ২.) আজ একটা অদ্ভুত এবং আশ্চর্য ছেলের কথা বলব। কেনো অদ্ভুত সেটা একটু পর বুঝতে পারবেন নিজেরাই। আমরা জী...

Santanu Majumder:আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর পলিটিক্স , প্রচুর লবি

  শান্তনু মজুমদার এই নামটা অচেনা নয় সেটা এতোদিনে পরিস্কার হয়ে গিয়েছে বিনোদনের ময়দানে। যে ময়দানে শান্তনু  রাজা। তাই তাঁর কথা নতুন করে বলার কিছুই নেই বরং তিনি কথা বললেই চেহারা না দেখেও তাঁর কন্ঠেই সবাই তাঁকে জেনে যায়।  ১. শান্তনু মজুমদার এন্টারটেইনমেন্ট জার্নালিস্টদের আরেক নাম। ঠিক বললাম ? উত্তর :- নাহ্, একদমই ভুল। এন্টারটেইনমেন্টে আরও অনেকে জার্নালিস্ট আছেন। আমি কত নম্বর বা নাম এটা ঠিক জানি না তবে এন্টারটেইনমেন্ট জার্নালিজম করে আমি আনন্দ পাই, এটা করতে চাই এবং আরও নতুন নতুনভাবে এন্টারটেইনমেন্ট জার্নালিজমটাকে প্রেজেন্ট করতে চাই দর্শকদের কাছে তবে তাতে আরেক নাম না অপর নাম এগুলোতে আমার কোনো বিশ্বাস নেই।   ২. ইদানিং শান্তনু কথা বললেই ভাইরাল হচ্ছে।  রহস্যটা কী ? উত্তর:- ভাইরাল হওয়ার জন্য কনটেন্ট করি না, হয়ে যাচ্ছে। অনেকে আবার ভাইরাল রিপোর্টার বলে ডাকছে, ভালো লাগছে। তবে সময়টাই এমন যাচ্ছে বলে মনে হচ্ছে। আমার কনটেন্ট গুলো মানুষ পছন্দ করছে। তবে মানুষের কথাগুলোয় ভাইরাল হচ্ছে আমারটা নয়। মানুষ বলছে তাই হচ্ছে।  তবে শান্তনু কথা বললেই ভাইরাল হচ্ছে এমনটা নয়।  ৩.কের...