|♦ কেউ বলে গেলো ♦|
ঘুমন্ত ঘুম হঠাৎ-ই ভাঙলো
জ্যােৎস্না তাকাছে, আলো পড়ছে
আমার ঝোলা বারান্দা, আট্টাবাজি ফুটেছে
রিংটোন.. hallow ;
তুমি আমার মলাট হবে ?
বই-র প্রথমে থাকবে,আমি ছোঁবো
তুমি আমার বসন্তের প্রথম বৃষ্টি হবে ?
আমি নূপুর পায়ে নাচবো,ওড়না উড়বে...
তুমি জলের বোতল হবে ?
আমি তৃপ্তি নেবো,এঁটো করে
তুমি গ্রীষ্মের ফেরিওয়ালার ডাক হবে ?
আমার ঘুম ভাঙবে, বিরক্তি হয়ে
তুমি বরং গঙ্গা পারের ঘাস হইও
আমি তাকিয়ে দেখবো।
আচ্ছা আমাদের আর কোনোদিন দেখা হবেনা
তাই না?
-(চুপ খানিকটা)-
হুম! (এপারে)
তুমি কিছু বলবে না
কী বলি! তুমি তো বললে
তুমি তো সব হওয়ার কথা বললে
বেশ না হয় তাই হবো।
তুমি আসবে তো প্রতি রবিবারে আমার বাড়ী?
তানপুরাতে ধূলো পড়বে, একটু মুছে নিও প্লিস
তারপর ওই কফি-টা আ'হা..
কী আসবে তো ?
কাল এক নতুন আলো ফুটবে
লাল হয়ে যাবে স্বপ্নেরা
আর আমি হয়ে যাবো তোমার চাহিদা!
বেশ ভালো থেকো,ভালো থেকো তুমি,রাখছি
তুমি কান্ন..(কেটে গেছে)
খুললো ছিপি! খানিকক্ষণ চুপ করে থাকা
কার্বলিক!
ছ
ট
পট!
শেষ।।


Comments
Post a Comment