![ হতে দাও চাহিদা কিসের ]!
------------------ডট.পেন
সকাল বেলার অহেতুক বমিভাব
বেসিনের আয়নায় ক্লান্ত মুখ
পিছনের হাসিটা সার্থকতার
আনন্দটা ছড়িয়ে গিয়েছে খুব!
এবাড়ি-ওবাড়ি খবর গেল
শ্বাশুড়ী বলল নাতী চাই,
মা বলল যত্ন নে ;
বাচ্চাটা পেট নেড়ে কাকিমণি বুনি চাই।
তারপর কেটে গেল কিছুদিন সীমাহীন যত্নের
হাত-পা, মুখ আরও সব গঠিত ভ্রুণানু ইত্যাদি
আরও কিছুদিন কাটলো বাঁধাহীন মানতের
ডাক্তারি চেকআপ ডেট হলো এই দিন!
জরায়ু'টা বুঝে যায় প্রসবের ব্যথাটা
তোমাদের চাহিদায় লেগে থাকে ব্যথাতে!
জন্মালে চাহিদা একরাশ কোলাহল
প্লাসেন্টা বয়ে যায় রক্তের চলাচল!!

Comments
Post a Comment