| সাদা যেখানে শান্তি |
সেই ছোট্টোবেলা থেকে ছাদে ওদের দেখেছি
ভোরবেলা মায়ের ছেটানো চাল খেতে আসা,
ছাদ ভরে গেল,
খট্ খট্ শব্দ
বকম্ বকম্ পায়রার ডাক...
একদিন মা না এলে,যখন শরীর খারাপ হতো
ওরাও কেমন বিষন্ন হতো ছাদের ওপরে,
আমি চেষ্টা করতাম, আসতো না
মন খারাপ হতো।
সবটা যখন পেরিয়ে যায়
মিলি সে., সে., মি., ঘ.,বছর....
শান্তি যখন সাদা হয়ে যায়!
সাদা হয় চেহারা, ভাবনারা শান্তি খোঁজে।
এখন ওরা আমার ডাকেও সাড়া দেয়
চাল খায়,
খট্ খট্ শব্দ,
বকম্ বকম্........
সেই ছোট্টোবেলা থেকে ছাদে ওদের দেখেছি
ভোরবেলা মায়ের ছেটানো চাল খেতে আসা,
ছাদ ভরে গেল,
খট্ খট্ শব্দ
বকম্ বকম্ পায়রার ডাক...
একদিন মা না এলে,যখন শরীর খারাপ হতো
ওরাও কেমন বিষন্ন হতো ছাদের ওপরে,
আমি চেষ্টা করতাম, আসতো না
মন খারাপ হতো।
সবটা যখন পেরিয়ে যায়
মিলি সে., সে., মি., ঘ.,বছর....
শান্তি যখন সাদা হয়ে যায়!
সাদা হয় চেহারা, ভাবনারা শান্তি খোঁজে।
এখন ওরা আমার ডাকেও সাড়া দেয়
চাল খায়,
খট্ খট্ শব্দ,
বকম্ বকম্........

Comments
Post a Comment