সুদীপ্ত-র একক কবিতা দ্বিতীয় ব্লগ সংকলন
★ হালকা দাগ ★
♥প্রচ্ছদ ছবি- ফেসবুক থেকে নেওয়া।
♦লেখা- সুদীপ্ত সেন (ডট.পেন)
----------------------------------------------
♥প্রনাম♥
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
♦সূচী-র পাতা♦
১.) আকাশের নীচে
২.) কল্পনা ঞ্জনা
৩.) শ্বাসহীন প্রশ্বাস
৪.) পরিস্কার ধূসর টা
৫.) অসুখ করেছে
৬.) পৌষের ডাক
৭.) জানি না ঠিক কতটা বেঠিক
৮.) চৌকাটে বসন্ত
৯.) ইন্ডিকেটর কাঁদছে
১০.) অ্যালার্ট থার্মোমিটার
-------------★------------★------------
১.)
[ আকাশের নীচে ]
ছবির দিকে তাকিয়ে ছবিই দেখেছি শুধু
পেছনের কিছু ঘাস ক্যামেরার কৃত্রিমতায় ম্লান
দূরে মৌমাছির দল হয়তো তৈরী করছে মধু
আর আমি শুকতে চেয়েছি তোর কথা বলা চুলের ঘ্রান।।
কোনো এক অজানা স্বপ্নে মন পেতে চেয়েছিলো তোর
সঙ্গে দু- একটা কথা বলবো বলে স্থির হলাম
তোর লেখার সাংঘাতিক তেজ ঘুরিয়ে দিলো
গল্পের মোড়;
শেষে তোর চোখের দিকে তাকিয়ে আমি হারিয়ে গেলাম।।
২.)
[ কল্পনা ঞ্জনা ]
মন চেয়েছে সন্ন্যাসি
এক অজানা দেশের পরির মতো কেও
সে দেশি না বিদেশী?
চল পারি দিই পেরতো অনেক ঢেউ
তার কোনো এক খানে দ্বীপ আছে নিজের
আমি নৌকা নিয়ে একা, সাথে কম্পাস
পথ পেরিয়ে যেতেই থাকবো পেরিয়ে বনপাস
মাঝ পথে অপেক্ষা আর চাঁদ দেখবো সাঁঝের
যখন ওখানে, আমার ক্লান্ত তখন প্রান
ঘুমের থেকে জাগায় ওর ভেজানো চুলের ঘ্রান
শেষে দেখা হবে , আমি আর ও কাছাকাছি
আমি তখন বলে দেবো আমি ওকে ভালোবাসি
৩.) [শ্বাসহীন প্রশ্বাস]♥
ঘুমের দেশে কান্না ভেজা ঘুড়ি
মনের দিকে সন্ন্যাসি তুই তাকা
গল্প গুলো সাজানো তোর চুলে
মার্কারে তুই ভুল গুলোকে দেখা
শীতের রাতে লেপের ভেতর শুয়ে
ঘুম গুলোকে হোয়াটস্ অ্যাপে রাখ বেঁধে
চুলের খোপায় সূর্যমুখি ফোটাও
শীত ওকে তুমি অল্প দিও মেপে
আমার বাসায় ভুল ছিলো কি খুব?
জমিয়ে ছিলাম জোনাকি পোকা গুলো
তোর পাড়াতে আমার এখন অসুখ
মন টেবিলে জুটেছে অনেক ধুলো।
৪.) {!পরিস্কার ধূসর টা!}
সেই রূপ আমি দেখেছি আয়নায়
কথা বলা চুলের তরঙ্গ অতিথি সাজলো
জেব্ব্রেলিনের ক্ষরণে মন নিত্য বায়নায়
হঠাৎ করে ফোনটা ফোরওয়ার্ড মাখলো।
গভীর এক দূরত্ব ঘনিয়ে গেলো
কথা গুলো হেড ফোনে হারিয়েছে
মিস্টি হাসি হেসেও হাসলোনা, থামলো
ভোয়েসকোর্ডে শব্দ ফুরিয়েছে!
খুব কঠিন বাস্তবতা, সন্ন্যাসি বিচ্ছেদ চায় না
তাই আতর মেখে ভনিতা করার চেষ্টা আর না
ফুক্টোজ প্রোটিন খুঁজে, ফাঁকা পরে থাকে রাস্তা
শেষে খুঁজে পেলো, বেশ বেশ ও আচ্ছা আচ্ছা!
৫.)
[অসুখ করেছে]
অসুখ করেছে নীলে
অসুখ করেছে জানালায়
অসুখ করেছে খুব -
তোমার চুল দেখানো আয়নায়।
অসুখ এখন পাতায়
আর চশমা ঢাকা চোখ
অসুখ লেখার খাতায়
প্রেম পায়নি সার্থক।
অসুখ ছুঁয়েচে ছবি
মিথ্যে গুলোই আশ্রয়,
সন্ন্যাসি তুমি খুবই-
শুধু ফোরওয়ার্ড টাই সাশ্রয়!!
৬.)
[পৌষের ডাকে]
ধোঁয়া মিশেছে ধোঁয়ায়
আর রঙ লেগেছে কাব্যে
বাদাম ফুটছে খোয়ায়
আসছি পৌষমেলার ওই শব্দে।
সন্ন্যাসি কি আসবে? মিশতে আকাশ নীলে!
মেলায় এসে সে কি মন ভেজাবে চুলে!
আমি জানি না সেসব কথা
শুধু মিথ্যে ওসব ভাবি
বরং দমিয়ে রেখে ব্যথা
আর বন্ধ রাখি চাবি।।
৭.)
[জানি না ঠিক কতটা বেঠিক]
সেদিন যখন তোমায় দেখেছিলাম
ঘুরিয়ে রাখা চুল ছুঁয়েচে ঘাড়
হঠাৎ করে প্রেম সাজিয়ে নিলাম
স্বপ্ন এসে মন বুনেছে আমার।
তুলোর মতো মেঘ পুশবো বলে
কল্পনাতে বাতাস দিলাম ফেরত
অনেক আশা মোমের মতো গলে
ফরওয়ার্ডে তোর ফুরিয়ে এলো শরৎ।
পারলে কথা কষ্ট করে বলি
কিন্তু তোর মিথ্যে প্রতিশ্রুতি
তখন আমি কিছুনা বলে চলি
ভালোবাসার পাইনি অনুমতি।
একদিন এক অন্যকোনো রাতে
স্ট্যাটাস জুড়ে বিশ্বাস তোর মাখা
নিকোটিন টা ধরিয়ে ছিলাম হাতে
আগুন পোড়া অনেক স্মৃতি একা।
সেদিন থেকেই মনকে দিলাম চাপা
সন্ন্যাসিকে সরিয়ে লেখালেখি
শাড়ীর ভাঁজে স্বপ্ন গুলো মাপা
বিশ্বাসকে ফের স্ট্যাটাসে দেখি।
সবতো ছিলোই নিজের মতো পরে
কেন তবে তোর অন্য স্বরে কথা
কেমন যেন সব গিয়েছে নড়ে
প্রেম দিয়েছে অন্য কোথাও হাঁটা!
এমন সময় দিচ্ছো তুমি সাড়া
হয়তো তোমার পবিত্রা শেষ!
হাত ধরে হাত পাঞ্জাবীতে তোরা
চুল সরিয়ে ঘ্রাণ শুকেছে বেশ!
তবুও আছি বন্ধু হয়েই পাশে
ফ্যাকাসে হয়ে নিরব গভীরতায়
নিঃস্ব করে আজ যদি সে হাসে!
তুমিই আছো আমার লেখা খাতায়।।
৮.)
| চৌকাটে বসন্ত |
তুমি জেগে ওঠো সন্ন্যাসি
দেখো গল্প গুলো লেপ সরিয়েছে
তোমার রেলিং জুড়ে রোদের ছায়া
টি
ং ( কোলিং বেল)
ট
ং
দেখো বসন্ত এসেছে! চৌকাটে একলা দাঁড়িয়ে
আলিঙ্গন করো,আবির ছোঁয়াও তাকে।
দেখো আকাশ নীলাভ আজ
বসন্ত পৌরির ডাক শোনা যায় আমার আমড়া গাছের ডালে।
তুমি চেয়ে দেখো সন্ন্যাসি
সবুজ পারের হলুদ শাড়ী জরিয়ে নাও গায়ে
আবির রাঙাবো তোমায়, সেবার ছোঁয়ানো হয়নি!
দূরে কানাই বাঁশি বাজাবে
আলিঙ্গন করো, আবির ছোঁয়াও
চেয়ে দেখো বসন্ত এসেছে চৌকাটে।।
৯.)
[ইন্ডিকেটর কাঁদছে]
এক স্বস্ছ এস্টার কিছু দিন আগে চোখে পরে
বোয়ামে রাখলাম আদরে নির্ভেজাল সন্ধ্যায়
কত রকমের পরিকল্পনা ল্যাবোটারী ঘিরে ধরে
এস্টারিফিকেশন করে পাকা ফলের গন্ধ চায়
কি সুন্দর সেই গন্ধ মন হরন করে
তারপর শুকতে শুকতে ল্যাবটারী ভরে যায়
সেদিন দুপুরে কাচনল তারজালি ছোঁয়াই
ল্যাবটারী চুপচাপ মুখের দিকে তাকায়
গন্ধ ছড়ালো ঝাঁঝালো,চটপট আগুন বন্ধ
সেই চুল, আর হাসি গুলো অট্টহাসি হাসলো
ভুল ভেঙে এস্টার বিশ্বাসে অ্যামোনিয়া ছড়ায়!!
১০.)
[অ্যালার্ট থার্মোমিটার]
কোনো অপরিচিত পরিচিত হতে পারে
শান্ত সন্ধ্যায় কিংবা ভীষন জ্বরে
চিনতে ভুল করবে জানতো চাহিদা
ভাবতেও পারো আতর চুলেই ভনিতা
কিছু ভুল তাই সোশাল সাইড করে
অপরিচিত কথা পারে যেটা অন্তরে
ভুল করে জল ভরা থার্মোমিটার ছুঁলো ওড়না
পরিচিত ছেড়ে উষ্নতা জ্বরের প্রেমে পরলোনা।




Comments
Post a Comment