♣ উলঙ্গ ঘাস ♣
---------------------------------------ডট.পেন
একা তুমি পরে থাকো মাটিতে
নীরব কিন্তু কোলাহল শুনতে পাও,
পায়ের,মানুষের,আরও কত'কির--
রাতের তারারা জ্বলে
কিন্ত সেই আলো তোমার গায়ে পরেনা
জ্যোৎস্নার সবটা প্রতিদিন পাওনা, ক্ষীণ!
প্রজাপতির প্রেম আলাপ শোনো,
ঘাসফড়িং-র বীর্য মাখছো নিয়ত,
বোলতারা গান করে যায়
একা বালকের খালি পা ছুটে চলে--
তুমিও পরে থাকো একলা,ক্লীব লিঙ্গ!
দেখে যাও শুধু,ইচ্ছেরা ছোঁয়া পায়না।
প্রতিটি প্রান উলঙ্গ হয়
তৈরী করে উলঙ্গতা
তুমি পারো না,শুধু একা একা জন্মাও
দুঃখ, বীজ গুলো ভালো জানে।
উলঙ্গ ঘাস পারলে চেষ্টা করো!
একলা বীর্য বোনার!!

Comments
Post a Comment