[জলসঙ্গী]
ডট.পেন
তুমি ক্লান্তি কেমন ভোলো,
আর নোঙর ফেরাও সাঁঝে।
তোমার জলেয় দিন গুলো,
তুমি খেলছো জলের ভাঁজে!
তোমার দিন শুরু হয় জলে,
নৌকা ভরেছে কোলাহলে।
তুমি পালকে বোঝাও হাওয়া,
তোমার হয়নি কিছু পাওয়া!
দূরে সময় পেরোয় কাঁটা,
কিছু দমকা হাওয়া আসে।
প্রিয়ার প্রসব পেটে ব্যথা,
তোমার কিছু কী যায় আসে!
শুধু জলের নেশায় চলো,
জলে দোদুলো মান গতি।
দেখো সূর্য্যডুবি হলো,
ঘরে হয়েছে ভানুমতি!
ডট.পেন
তুমি ক্লান্তি কেমন ভোলো,
আর নোঙর ফেরাও সাঁঝে।
তোমার জলেয় দিন গুলো,
তুমি খেলছো জলের ভাঁজে!
তোমার দিন শুরু হয় জলে,
নৌকা ভরেছে কোলাহলে।
তুমি পালকে বোঝাও হাওয়া,
তোমার হয়নি কিছু পাওয়া!
দূরে সময় পেরোয় কাঁটা,
কিছু দমকা হাওয়া আসে।
প্রিয়ার প্রসব পেটে ব্যথা,
তোমার কিছু কী যায় আসে!
শুধু জলের নেশায় চলো,
জলে দোদুলো মান গতি।
দেখো সূর্য্যডুবি হলো,
ঘরে হয়েছে ভানুমতি!

Comments
Post a Comment