[ল্যাম্ফপোস্টের পোকা]
তোমার আকাশে যখন চাঁদ ওঠে
দিন শেষ হয়ে রাত্রি ঘনিয়ে আসে,
তুমি তখনই ঘুম ভেঙে জেগে ওঠো
কর্মের নিদারুণ প্রচেষ্টায়।
চারিদিক পরিস্কার এক স্বচ্ছতা
কালো বক বাড়ি ফিরে অলৌকিক ডাক দিয়ে
আর আমি গ্রীল ধরে দেখতে থাকি তা
রাত্রি ঘন হয়,তুমি ফোটে ওঠো তীব্রতায়,
কিছু বিচ্ছিন্ন পোকার দল জুটে যায়
তোমার বুকের স্তব্ধতায়।
আমি তাকিয়ে থাকি তোমার দিকে
এক গভীর বিশ্বাস ভাঙে তাদের
রাত্রি পেরেয়ি ভোর যখন ফোটে,
ওদের মৃত্যুর শরীর দেখে।
(... ডট.পেন)
তোমার আকাশে যখন চাঁদ ওঠে
দিন শেষ হয়ে রাত্রি ঘনিয়ে আসে,
তুমি তখনই ঘুম ভেঙে জেগে ওঠো
কর্মের নিদারুণ প্রচেষ্টায়।
চারিদিক পরিস্কার এক স্বচ্ছতা
কালো বক বাড়ি ফিরে অলৌকিক ডাক দিয়ে
আর আমি গ্রীল ধরে দেখতে থাকি তা
রাত্রি ঘন হয়,তুমি ফোটে ওঠো তীব্রতায়,
কিছু বিচ্ছিন্ন পোকার দল জুটে যায়
তোমার বুকের স্তব্ধতায়।
আমি তাকিয়ে থাকি তোমার দিকে
এক গভীর বিশ্বাস ভাঙে তাদের
রাত্রি পেরেয়ি ভোর যখন ফোটে,
ওদের মৃত্যুর শরীর দেখে।
(... ডট.পেন)

Comments
Post a Comment